Wednesday, April 8, 2026

হীরালাল সেন এবার নিজেই সেলুলয়েডে

Date:

Share post:

তিনি ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন, ভারতের সর্বপ্রথম বিজ্ঞাপনবিষয়ক চলচ্চিত্রের নির্মাতাও তিনি। তিনি হলেন হীরালাল সেন। সেই হীরালাল সেন এবার ধরা দিলেন সেলুলয়েডের পর্দায়।

৫ মার্চ মুক্তি পেয়েছে অরুন রায়ের পরিচালনায় বায়োপিক ‘হীরালাল’। শুক্রবার নন্দনে ‘হীরালাল’-এর প্রিমিয়ার আয়োজন করা হয়েছিল। হীরালাল সেনের ভূমিকায় দেখা গেছে অভিনেতা ডাঃ কিঞ্জল কুমার নন্দকে। এর আগেও কিঞ্জলকে একাধিক ওয়েব সিরিজে দেখা গিয়েছিল বিভিন্ন চরিত্রে, তার মধ্যে অন্যতম ছিল ‘একেন বাবু’, তবে এবার কিঞ্জল পুরোদমে বড়পর্দায়। এছাড়াও এই বায়োপিকে রয়েছেন শাশ্বত চ্যাটার্জী, খরাজ মুখার্জী, শঙ্কর চক্রবর্তীর মতো বিখ্যাত কলাকুশলীরা।

বায়োপিকের দুর্বলতা হল, দর্শক গল্প জানে আগে থেকেই, তাই নতুন কিছু উপস্থাপন করা বেশ কষ্টসাধ্য; এবং ভালো দিক হল, গল্প বলায় যদি আন্তরিকতা, সরলতা আর উৎসাহ থাকে তবে দর্শক চেনা গল্পকেও নতুন করে জেনে আনন্দ পায়। ‘হীরালাল’-ও ঠিক তেমনই একটি ছবি। এই ছবিতে পরিচালক অরুন রায়ের গল্প বলার ধরন, এবং অভিনেতাদের অভিনয়ের সারল্য মন জয় করেছে দর্শকের। পরিচালক এবং ছবির কলাকুশলীরা আসা করছেন লকডাউন পরবর্তীকালে সিনেমা হলে ‘হীরালাল’-এর রিলিজ বাংলা সিনেমাপ্রেমী দর্শককে আবারো নতুন করে হলমুখী করবে, এবং নিরাশ করবে না।

আরও পড়ুন- IPS স্বামীর পরিচয় নয়, পুরুষতান্ত্রিক সমাজে নারী শক্তিকে জাগ্রত করতেই রাজনীতিতে লাভলি

Advt

Related articles

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...