Friday, May 22, 2026

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি-কৃষক আন্দোলন: মোদির ভাষণ নেই একটি শব্দ, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

বিজেপির দীর্ঘদিনের ঘোষিত কর্মসূচি নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্রিগেড সমাবেশ। রবিবার, মোদির ক্রিকেটে বড় চমক ছিল সুপারস্টার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিজেপিতে যোগদান। প্রধানমন্ত্রীর কথায় জুড়েই ছিল শুধুমাত্র রাজ্যের তৃণমূল সরকার এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। কিন্তু দিল্লিতে প্রায় দুমাস ধরে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা; দাবি কৃষি আইন বাতিল। পেট্রোপণ্যের দাম আকাশছোঁয়া দাম। এসব নিয়ে একটি শব্দও বলতে দেখা গেল না প্রধানমন্ত্রীকে। আর তাই নিয়েই তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee) বলেন, রান্নার গ্যাসের দাম 900 টাকা প্রায়। পেট্রোল-ডিজেল (Petrol-Diesel) সেঞ্চুরির পথে। অথচ সেসব নিয়ে একটি শব্দ খরচ করতেও দেখা গেল না প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন- ‘কথা না শুনলে বাঁশ পেটা করুন’, বিস্ফোরক মন্তব্যে জড়ালেন BJP সাংসদ গিরিরাজ

এদিনের সভায় থেকে ফের রাজ্যে তোলাবাজি সিন্ডিকেট রাজের অভিযোগ তোলেন নরেন্দ্র মোদি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির সভা থেকে বলেন, “দেশের সবচেয়ে বড় তোলাবাজ কেন্দ্রের বিজেপি সরকার তারা সমস্ত সরকারি প্রকল্প বেচে দিচ্ছে”।

এদিন নরেন্দ্র মোদির সভা ঘিরে কৌতুহল ছিল সবার। বাংলায় ক্ষমতায় এলে বিজেপি সরকার কী করতে পারে তার কোন রূপরেখা হয়তো দেবেন নরেন্দ্র মোদি। অথবা পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে হয়তো কোনো আশার কথা শোনাবেন। কিন্তু হতাশ বেশিরভাগ মানুষ। রাজনৈতিক মহলের মতে, যে আশা নিয়েই মোদির বক্তব্য শুনতে চেয়েছিলেন মানুষ, তা পূরণ হয়নি। আর এটাকেই হাতিয়ার করছে বিরোধীরা।

Advt

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...