Monday, April 13, 2026

ফের বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, এবার মধ্যাহ্নভোজ সারছেন কোথায়?

Date:

Share post:

ফের দু’দিনের সফরে বাংলায় আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এমনটাই খবর বঙ্গ বিজেপি সূত্রে। রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম বঙ্গ সফরে আসতে চলেছেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই শনিবার পশ্চিমবঙ্গে আসতে পারেন শাহ। তবে এবারও বঙ্গে এসে কোথায় মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ তা এখনও জানা যায়নি।

বঙ্গ বিজেপির দেওয়া খবর অনুযায়ী, চলতি সপ্তাহেই রাজ্যে আসতে পারেন অমিত শাহ। ১৩ ও ১৪ মার্চ, অর্থাৎ শনি ও রবিবার রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭ মার্চের ব্রিগেড সমাবেশের কথা মাথায় রেখেই অমিত শাহের সফর পিছিয়ে দেওয়া হয়েছিল। মোদির সমাবেশ মিটতেই তাই শাহের সফরসূচির নতুন তারিখ নির্ধারিত হয়েছে বলে গেরুয়া শিবির সূত্রে খবর।

আরও পড়ুন-ব্রিগেডে এসে পথভ্রষ্ট বিজেপি সমর্থক বাড়ি ফিরলেন তৃণমূলের সহায়তায়

‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ার টার্গেট নিয়েছে পদ্ম শিবির। দফায় দফায় বাংলায় আসছেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যে এসে বিজেপি কর্মী, সমর্থকদের ভোকাল টনিক দিয়ে যাচ্ছেন মোদি-শাহ-নাড্ডা। রাজ্য সফরে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তবে এবার বঙ্গে এসে কার বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন শাহ তা এখনও জানা যায়নি। শাহ-নাড্ডা- স্মৃতি ইরানি কারোর কর্মসূচি থেকেই বাদ যাচ্ছে না মধ্যাহ্নভোজের রাজনীতি।ইতিমধ্যেই আদিবাসী, বাউল, মতুয়া, কৃষক, মৎস্যজীবী, জুটমিল কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে ফেলেছেন কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা।

Advt

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...