Wednesday, June 3, 2026

তৃণমূলকে হারাতে বিজেপিকে সমর্থন করা যায় না: সুজন

Date:

Share post:

রাজ্যে রামের সঙ্গে বামেদের গোপন আঁতাতের অভিযোগ তুলেছেন অনেকেই। সে জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) জানালেন, তৃণমূলকে (Tmc) হারাতে বিজেপিকে (Bjp) সমর্থন করা যায় না। হুগলির (Hoogli) খানাকুলে পথসভায় রাজ্য কমিটি সদস্য সুজন চক্রবর্তী বলেন, তৃণমূলকে হারাতে বিজেপিকে সমর্থন করা যায় না। যদিও বিজেপির বাড়বাড়ন্তের পিছনে তৃণমূলের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন সুজন।

খানাকুলে বাম (Left), কংগ্রেস (Congress) ও আইএসএফ (Isf) মহামিছিলে হয়। খানাকুলের রাজহাটি থেকে খানাকুল ব্লক ১ অফিস মোড় পর্যন্ত মিছিল হয়। মিছিলে কংগ্রেস, সিপিআইএম, আইএসএর কর্মী-সমর্থকেরা পা মেলান। মিছিল শেষে একটি পথসভা করা হয়। সুজন চক্রবর্তীর মতে, বাম শক্তির বিকল্প নেই। ১১ বছর পরে খানাকুল এলাকায় বামেদের একটি মিছিল সংগঠিত হল।

আরও পড়ুন- টাকা দিয়ে, মেরে বিজেপিতে যোগ দিতে চাপ: অভিযোগ তৃণমূল কর্মীর

Advt

Related articles

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...