Saturday, March 14, 2026

কোভ্যাক্সিন কতটা নিরাপদ? জানল আন্তর্জাতিক মেডিকেল জার্নাল

Date:

Share post:

একসময় প্রশ্ন উঠে ছিল ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন কতটা নিরাপদ। আদৌ কি নিরাপদ? ভারতে ইতিমধ্যে দ্বিতীয় দফার টিকাকরণ শুরু হয়েছে। শুধুমাত্র কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে। এরই মধ্যে কোভ্যাক্সিনকে সম্পূর্ণ নিরাপদ বলে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেট-এ। সঙ্গে আরও বলা হয়েছে ভারত বায়োটেক-এর করোনা ভ্যাক্সিন নিরাপদ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

রিপোর্টের শুরুতে বলা হয়েছে,’প্রথম ডোজের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়ার পর BBV152-এর রোগ প্রতিরোধ ক্ষমতা ও কতটা নিরাপদ তাই নিয়ে আমরা অন্তর্বর্তী রিপোর্ট পেশ করতে চলেছি।’ ক্লিনিকাল ট্রায়ালে দেখা গিয়েছে, দ্বিতীয় ডোজের তিন মাস পরেও কোভ্যাক্সিনের প্রভাবে শরীরের করোনা প্রতিরোধকারী শক্তিশালী অ্যান্টিবডির উপস্থিতি রয়েছে। দ্বিতীয় দফারর ট্রায়ালেও ভালো ফল মিলেছে কোভ্যাক্সিনের। এছাড়াও কোভ্যাক্সিন স্থানান্তর ও সংরক্ষণের ক্ষেত্রে আদর্শ তাপমাত্রাও যাচাই করা হয়। সেই অনুযায়ী ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলেই ভালো থাকবে কোভ্যাক্সিন। সাধারণত এই তাপমাত্রায় বেশ কিছু টিকা ও ওষুধ সংরক্ষণ করা হয়।

আরও পড়ুন-উদ্বেগ বাড়ছে, শহরে ব্রিটেনের করোনা-স্ট্রেন মিলেছে আরও ৪ জনের শরীরে, আক্রান্ত বেড়ে ১০

ল্যান্সেটের এই ট্রায়ালে অনেকেই অংশ নেন। তাঁদের মধ্যে ১২-১৮ বছর ও ৫৫-৬৫ বছরের স্বেচ্ছাসেবীরা ছিলেন। ল্যান্সেট জানিয়েছে, এর পরবর্তী পর্যায়ের স্টাডি হিসাবে ৬৫-র ঊর্ধ্বে ও শিশুদের নিয়ে ট্রায়াল প্রয়োজন। এছাড়াও বিভিন্ন স্থানের বিভিন্ন জাতির মানুষের উপরেও এই পরীক্ষা করা উচিত বলেও উল্লেখ করা হয়েছে। চলতি মাসেই কোভ্যাক্সিনের কার্যকারিতা ৮১% বলে দাবি করেছে ভারত বায়োটেক।

Advt

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...