Thursday, June 25, 2026

উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজেপি সাংসদ তীর্থ সিং রাওয়াত

Date:

Share post:

গত কয়েক মাস ধরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের(Trivendra Singh Rawat) বিরুদ্ধে বিধায়কদের খুব তীব্র হয়ে উঠেছিল। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে মুখ্যমন্ত্রী(chief minister) পদ থেকে ইস্তফা দেন ত্রিবেন্দ্র। এহেন অবস্থায় বিজেপি শাসিত উত্তরাখণ্ডে(Uttarakhand) এবার নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপি সাংসদ তীর্থ সিং রাওয়াত(Tirtha Singh Rawat)। বুধবার সকালে বিজেপি বিধায়কের বৈঠকে গারওয়ালের ওই সাংসদকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়ে দিয়েছেন বিদায় মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। জানা যাচ্ছে, আজ বিকেল ৪ টেয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তীর্থ।

আরও পড়ুন:‘আমায় মারুন ওদের ছেড়ে দিন’, মায়ানমারে বন্দুকের সামনে হাঁটু গেড়ে বসলেন সন্ন্যাসিনী

উল্লেখ্য, দলীয় বিধায়ক ও মন্ত্রীদের ব্যাপক বিদ্রোহের জেরে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। যদিও তার আগেই দলের ভাঙনের মুখে করার সিদ্ধান্ত নেন বিজেপি নেতারা। সোমবারই দিল্লিতে ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে তলব করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখান থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল অবিলম্বে পদত্যাগ। সেই নির্দেশ মেনে মঙ্গলবার পদত্যাগ করেন ত্রিবেন্দ্র। এরপর বুধবার সকালে দলীয় বৈঠকে ঠিক করে নেওয়া হয় উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রীকে হবে। সেখানেই সর্বসম্মতিতে নাম উঠে আসে তীর্থ সিং রাওয়াতের। আজ বিকেল চারটেয় নয়া মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াতকে রাজভবনে শপথবাক্য পাঠ করাবেন উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবী রানী মৌর্য।

Advt

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...