Thursday, May 14, 2026

পিটারসনদের কাছে হারল সচিন, সহবাগরা

Date:

Share post:

প্রথম ম্যাচে ভারতীয় লেজেন্ড( india legend ) দল জিতলেও ইংল্যান্ড লেজেন্ডের ( england legend ) কাছে ৬ রানে হারতে হল তাঁদের। পথ সুরক্ষা বিষয়ে সচেতন করতে শুরু হয়েছে একটি প্রতিযোগিতা। বিভিন্ন দেশের প্রাক্তনদের নিয়ে তৈরি দলের মধ্যে লড়াই চলছে হাড্ডাহাড্ডি। সেই প্রতিযোগিতায় পিটারসনদের কাছে হারল সচিন, সহবাগরা।

প্রথমে ব্যাট করে ১৮৮ করে ইংল‍্যান্ড লেজেন্ডরা। ৩৭ বলে ৭৫ করেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসন। মূলত তাঁর ব্যাটে ভর করেই এত রান তোলে ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে ভারত থেমে যায় ১৮২ রানে। ভারতের হয়ে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন ইরফান পাঠান।

ম্যাচ শেষে সচিন তেন্ডুলকর বলেন, “কেপি (পিটারসেন) দারুণ খেলেছে। মনেই হল না ও কখনও ক্রিকেট খেলা বন্ধ করেছে বলে। ১৩ তম ওভার অবধি খেলে দলেকে জয়ের রাস্তা দেখাল ও। এই ধরনের ক্রিকেটে আগে থেকে পরিকল্পনা করা যায়। কিন্তু সব সময় তা কাজে লাগবে এমন নয়।” ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন মন্টি পানেসর।

আরও পড়ুন:ফিটনেস পরীক্ষায় ফেল বরুণ, টি-২০ সিরিজ থেকে বাদ পড়লেন তিনি

Advt

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...