Sunday, May 10, 2026

তৃণমূলে মা পিয়া, প্রেমিকা কৌশানি ঘাসফুলের প্রার্থী হলেও বিজেপিতে যোগ বনি সেনগুপ্তর

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লড়াই-আদর্শে অনুপ্রাণিত হয়ে সম্প্রতি IMPA প্রেসিডেন্ট পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন। পিয়াদেবীর সঙ্গে তাঁর হবু পুত্রবধূ অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও (Koushani Mukherjee) যোগ দিয়েছিলেন ঘাসফুল শিবিরে। শুধু তাই নয়, কৌশনি এবার শাসক দলের প্রার্থী। কিন্তু একেবারে উল্টোপথে হেঁটে বিজেপিতে (BJP) যোগ দিলেন পিয়া সেনগুপ্তের ছেলে ও কৌশনির প্রেমিক অভিনেতা বনি সেনগুপ্ত (Boni Sengupta)। আজ, বুধবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে গেরুয়া শিবিরে নাম লেখালেন অভিনেতা বনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। আর বিজেপিতে যোগ দিয়ে বনি মন্তব্য, ”মানুষের জন্য কাজ করতে চাই। গুরুজনের নির্দেশ মতো চলব। জয় শ্রীরাম”।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বনির মা তথা IMPA সভাপতি পিয়া সেনগুপ্ত। তৃণমূলে যোগ দিয়ে বনির মা পিয়া সেনগুপ্ত বলেছিলেন, ”আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ও কর্মী হিসাবে। ছোট থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। আমার বাবা অভিনেতা সুখেন দাস দিদিকে ভীষণ স্নেহ করতেন, সম্মান করতেন। সেই সময় থেকে তাঁর সমস্ত কর্মযোগ্য দেখে বড় হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের পাশে থাকতে দেখেছি। তৃতীয়বারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। অঙ্গীকার করছি, আমার শেষ রক্তবিন্দু দিয়ে দলের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।”

হবু শ্বাশুড়ির সঙ্গে একইদিনে অভিনেত্রী তথা বনির প্রেমিকা বলেই পরিচিত কৌশানি মুখোপাধ্যায়ও তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তরের বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীও হয়েছেন কৌশানি। ভোটের প্রচারে অভিনেত্রী ইতিমধ্যেই কৃষ্ণনগরে ঘর ভাড়া নিয়ে থাকা শুরু করেছেন। এখন দেখার, বিজেপি বনিকে ভোটের টিকিট দেয় কি-না!

আরও পড়ুন- ঘুষি মেরে নাক ফাটিয়ে দিলেন জোমাটোর এক কর্মী, অভিযোগ এক মহিলার

Advt

 

 

 

Related articles

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...

বিজেপি ক্ষমতায় আসতেই কলকাতা পুলিশের ৯৩ অফিসারের বদলি

বাংলার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় পেয়ে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি (BJP)। ক্ষমতার হাত বদল হতেই শুরু...

ঘরে ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে সকালেও ভিড় শান্তিকুঞ্জে

পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Subhendu...

‘সূর্যমুখী তত্ত্ব’, উৎপল সিনহার কলম 

" আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, দলগুলি মোর রেঙে ওঠে তোমার হাসির কিরণ মেখে " সবাই জানে সূর্যমুখীর স্বভাব।...