Monday, April 27, 2026

সপ্তম পে কমিশনে বাড়বে বেতন, কমবে ইনহাণ্ড ক্যাশ স্যালারি

Date:

Share post:

যতদূর জানা যাচ্ছে চলতি বছরের ১ এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারের তরফে লাগু করা হতে পারে সপ্তম পে কমিশন( 7th pay commission)। বা নিউ ওয়েজ কোড বিল ২০২১ (New Wage Code Bill 2021)। এই নতুন ওয়েজ কোড বিল অনুযায়ী ইন-হ্যান্ড স্যালারি, প্রফিডেন্ট ফান্ড (PF), DA-সহ একাধিক ক্ষেত্রে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে সরকারি কর্মচারীদের বেতন বাড়তে পারে। পাশাপাশি ইন-হ্যান্ড স্যালারির পরিমাণ কমতে পারে। আর সেই টাকা চলে যাবে PF অ্যাকাউন্টে।

প্রতি বছর সকলেই DA তথা ডিয়ারনেস অ্যালাওয়েন্স বাড়ানোর আশায় থাকেন। যদি নতুন আইন বলবৎ হয়, তাহলেতাহলে কর্মীদের এক মিশ্র অভিজ্ঞতা হবে। কারণ হাতের ক্যাশ বেতন কমতে পারে। বাড়তে পারে প্রভিডেন্ট ফান্ডের টাকা।

 

 

সরকারের তরফে প্রস্তাবিত নতুন বেতন সংক্রান্ত এই নিয়মে একাধিক বিষয় রয়েছে। এক্ষেত্রে কর্মীর CTC অর্থাৎ মাসিক কস্ট টু কম্পানির কম্পানির (Cost to Company) ৫০ শতাংশ হবে মূল বেতন। এক্ষেত্রে যদি কোনও পরিবর্তন আসে, তাহলে বেসিক পে স্ট্রাকচার তথা মূল বেতন কাঠামোতেও পরিবর্তন আসবে। কারণ বেতন কাঠামোর অন্তর্গত PF, গ্র্যাচুইটি (Gratuity), DA (Dearness Allowance), ট্রাভেল অ্যালাওয়েন্স (Travel Allowance) ও হাউজ রেন্ট অ্যালাওয়েন্স (House Rent Allowance)-সহ একাধিক বিষয় পরিবর্তিত হবে।

Advt

 

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...