Friday, June 26, 2026

দিদির দ্রুত সুস্থতা কামনা করে টুইট সায়ন্তিকা-রাজ-মিমি-কৌশানিদের

Date:

Share post:

বুধবার নন্দীগ্রামে(Nandigram) প্রচারে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে নন্দীগ্রাম থেকে দ্রুত গ্রিন করিডোর করে কলকাতা নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে(chief minister)। রাতে মেডিকেল বোর্ড(medical board) গঠন করে এসএসকেএম হাসপাতালে শুরু হয় চিকিৎসা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিরোধীদের তরফে মমতার আক্রান্ত হওয়ার ঘটনাকে নাটক বলে কটাক্ষ করা হয়েছে। তবে বিরোধীদের এহেন দাবিতে রীতিমতো ক্ষুব্ধ রাজ্যবাসী। পাল্টা তৃণমূলের তরফে বলা হয়েছে বিজেপির কোন কর্মী ইচ্ছাকৃতভাবে মমতাকে ধাক্কা দিয়েছেন। এদিন গোটা ঘটনার সঠিক তদন্ত চাইলেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি।

সম্প্রতি মুখ্যমন্ত্রী অসুস্থতা প্রসঙ্গে কয়েক সেকেন্ডের একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা। যেখানে তিনি বলেছেন, ‘আমাদের দিদি আহত হয়েছেন। এমন গুরুত্বপূর্ণ সময়ে এই ঘটনা একেবারেই কাঙ্ক্ষিত না। যে মানুষটা সারাবছর দিন-রাত এক করে দেন সাধারণ মানুষের জন্য, সামনেই নির্বাচন, এমন একটা সময়ে আমরা সবাই খুব চিন্তিত দিদির জন্য। কিন্তু দিদি তো আমাদের ফাইটার। তিনি খুব শিগগিরই আবার মানুষের মাঝে ফিরে আসবেন। শুধু আমি চাইব এটা নিয়ে তদন্ত হোক। আসল ঘটনাটা আমাদের এবং বাংলার মানুষের সামনে আসুক।’

আরও পড়ুন:রাজনৈতিক উদ্দেশ্যে মমতা মিথ্যা ছড়াচ্ছেন, কমিশনে নালিশ করবে বিজেপি

সায়ন্তিকার পাশাপাশি দিদির সুস্থতা কামনা করে টুইট করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। টুইটারে তিনি লেখেন, ‘এখনো অনেক লড়াই বাকি দিদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’ পাশাপাশি মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে টুইট করতে দেখা গিয়েছে টলিউডের একাধিক মুখকে। সেই তালিকায় রয়েছেন কৌশানী মুখোপাধ্যায়, দেব, মিমি, চক্রবর্তীরা।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...