Friday, May 15, 2026

অটোর উপর উল্টে গেল গাড়ি: মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য সুতিতে

Date:

Share post:

অটোর উপর উল্টে গেল গাড়ি। মর্মান্তিক পথদুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল কমপক্ষে ৮ জনের। ১৫ জন গুরুতর আহত। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। বৃহস্পতিবার, দুপুরে দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের (Murshidabad) সুতি থানার ধলার মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহতদের জঙ্গিপুর (Jangipur) মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:একবছর পর কোর্টে ফিরেই জয়ের মুখ দেখলেন ফেডারার

সাজুর মোড় থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি বড় গাড়ি। পাশের লেন ধরে জঙ্গিপুর থেকে ডাকবাংলোর দিকে যাচ্ছিল একটি অটো। ধলার মোড়ের কাছে হঠাৎ গাড়ির (Car) সামনের ডান চাকা খুলে যায়। গতি বেশি থাকায় সেটি গিয়ে পড়ে পাশের লেনের অটোটির (Auto) উপর। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৮ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের (Hospital) পাঠানো হয়েছে।

Advt

Related articles

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...