Sunday, May 17, 2026

‘মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝাণ্ডা নতুন’, মনোনয়ন জমার আগে স্বমহিমায় শুভেন্দু

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে ২৯৪ টি কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম(Nandigram)। এই কেন্দ্র থেকেই এবার প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অন্যদিকে বিজেপির শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। শুক্রবার সেখানেই মনোনয়ন আগে তৃণমূলের বিরুদ্ধে এক দফা আক্রমণ শানাতে দেখা গেল শুভেন্দুকে। একই সঙ্গে নন্দীগ্রামে প্রার্থী হিসেবে শুভেন্দু বলেন, ‘মাঠ চেনা, প্লেয়ার পুরনো, ঝাণ্ডা নতুন।’

শুক্রবার হলদিয়া মনোনয়ন পেশের আগে মমতার ধাঁচেই একঝাঁক কর্মসূচি রেখেছেন শুভেন্দু অধিকারী। একের পর এক মন্দিরে পুজো দিয়ে রোড শো করে আজ মনোনয়ন পেশ করবেন শুভেন্দু। তার আগেই তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, ‘তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটিড কোম্পানিতে পরিণত হয়েছে। ওখানে দুজন ছাড়া কারও কোনও মর্যাদা নেই। তৃণমূলে বাকি সবাই ল্যাম্পপোস্ট।’ পাশাপাশি বাংলা পরিবর্তনের ডাক দিয়ে তিনি আরো বলেন, ‘বাংলায় জ্বলন্ত সমস্যা অর্থনৈতিক সমস্য। বাম আমলের সময়ের ঋণের বোঝা আরও বেড়েছে তৃণমূলের আমলে। বাংলায় ২ কোটি বেকার, কর্মসংস্থান কই? বাংলায় ২ লক্ষ সরকারি শূন্যপদ অবলুপ্ত। শুধু চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হচ্ছে। বাংলায় কৃষকদের অবস্থা ভয়াবহ। কিষাণ নিধি প্রকল্প বাংলায় চালু করতে দেননি মুখ্যমন্ত্রী।’

আরও পড়ুন:নন্দীগ্রাম-কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কমিশনে তৃণমূলের ৬ সদস্যের প্রতিনিধি দল

উল্লেখ্য, নন্দীগ্রামে প্রার্থী হিসেবে আজ মনোনয়ন পেশের আগে শিবরাত্রি উপলক্ষে নন্দীগ্রামের সাতটি মন্দিরে পুজো দিয়েছেন। জানা গিয়েছে, আজ শুভেন্দুর রোড শোতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি ও মিঠুন চক্রবর্তী।

Advt

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...