Monday, March 16, 2026

হুইল চেয়ারে বসে প্রচার, স্পেশাল “চটি” মমতার জন্য

Date:

Share post:

চরম উদ্বেগ কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস। অবশেষে চাঙ্গা হলেন দিদির অনুগামী তথা তৃণমূল (TMC) সমর্থকরা। আজ, শুক্রবার সন্ধেয় SSKM হাসপাতাল থেকে ছাড়া (Discharge) পেলেন “জখম” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হাসপাতাল থেকে হুইলচেয়ারে বেরিয়ে গাড়িতে ওঠেন তিনি। ভোটের মুখে আগামী সপ্তাহের শুরু থেকেই থেকে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। হুইল চেয়ারে বসেই প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী। তৈরি হয়েছে বিশেষ চপ্পল বা চটি।

এদিন SSKM মেডিক্যাল বুলেটিনে বলা হয়, চিকিৎসায় ইতিবাচক সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবস্থার উন্নতি হয়েছে। খুব সন্তোষজনক। নতুন করে প্লাস্টার করা হয়েছে। বাঁ-পায়ের গোড়ালির ফোলা ভাব অনেকটাই কমেছে। কাঁধ, কোমর, হাঁটুর ব্যথা কার্যত নির্মূল। চিকিৎসকরা আরও ৪৮ ঘণ্টা রাখতে চেয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করায় অবশেষে ছুটি দেওয়া হচ্ছে। সাতদিন পর ফের তাঁর পরীক্ষা করা হবে। আপাতত বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে তাঁকে। হুইল চেয়ার ব্যবহার করতে হবে। পড়তে হবে স্পেশাল জুতো।

ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই বাড়ি ফিরছেন মুখ্যমন্ত্রী। তবে হুইলচেয়ারে বসার জন্য তাঁকে বিশেষ জুতো পরার পরামর্শ দেওয়া হলেও মুখ্যমন্ত্রী নাকি চপ্পলই পরতে চেয়েছিলেন। সেই কারণে তাঁর জন্য বিশেষ চটি তৈরি হয়েছে। আঘাত পাওয়া স্থানে যাতে যন্ত্রণা না হয়, সেভাবেই তৈরি এই চটি।

Advt

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...