Saturday, May 16, 2026

সাত সকালে দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে, আহত কমপক্ষে ৮

Date:

Share post:

সকালেই দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে। আহত ৮ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল ছ’টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে চারটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন : রাজনীতিতে তারকার ঠেলাঠেলি! ‘করোনার সময় কোথায় ছিলেন’? প্রশ্ন ঐশীর

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিউ আলিপুর থেকে ছোট ট্যুরিস্ট বাসে চড়ে তাজপুর যাচ্ছিলেন ১০ পর্যটক। বাসটি টোল প্লাজার কাছে দাঁড়িয়েছিল। একদম পিছনে থাকা একটি ট্রেলার সামনে দাঁড়ানো একটি ট্রেলারকে ধাক্কা মারে। তার জেরে দ্বিতীয় ট্রেলারটি তার সামনে থাকা গাড়িটিকে সজোরে ধাক্কা মারায় সেটি ধাক্কা মারে বাসে।

ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। পুলিশ জানাচ্ছে, পিছনের ট্রেলারটি ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে। এর জেরে কিছুক্ষণের জন্য টোল প্লাজায় যানজট তৈরি হয়।

Advt

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...