Tuesday, June 23, 2026

রাজনীতিতে তারকার ঠেলাঠেলি! ‘করোনার সময় কোথায় ছিলেন’? প্রশ্ন ঐশীর

Date:

Share post:

তারকা প্রার্থী দিয়েই ভোটে জিতে চায় তৃমমূল-বিজেপি। এখন যাঁরা মানুষের জন্য কাজ করার বলে দল ছাড়ছেন করোনা আবহে তাঁদের দেখা মেলেনি। জামুড়িয়ায় নিজের কেন্দ্রে প্রচারে নেমেই বিজেপি-তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন সিপিএম প্রার্থী ঐশী ঘোষ (Aishe Ghosh)।

সিপিএমের গড় বলে পরিচিত জামুড়িয়ায় এবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষকে(Aishi Ghosh) প্রার্থী করেছে সিপিএম(CPM)। প্রার্থী ঘোষণার পরেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার। চলছে দেওয়াল লিখনের কাজও।  প্রচারে নেমে তিনি আজ বলেন, টলিপাড়ার সব ফিল্মস্টার এখন বিজেপি-তৃমমূলে। তারা এখন মানুষের হয়ে কাজ করার বড়ো বড়ো কথা বলছেন। কিন্তু করোনাকালে এরা কোথায় ছিলেন? তখন তো করোর দেখা মেলেনি’। পাশাপাশি দলত্যাগী তৃণমূল নেতাদের কটাক্ষ করে ঐশী বলেন, দলে থেকে যাঁরা এতদিন কাজ করতে পারেননি তাঁরা আসলে মানুষের জন্য কোনও কাজই করেননি। তাই পালাচ্ছেন। গত ৪৪ বছর ধরে অক্ষত বামদুর্গ জামুড়িয়া। ২০১১ ও ২০১৬ সালে, রাজ্যজুড়ে যখন পরিবর্তনের ঝড়, তখনও জামুড়িয়ায় উড়েছে লাল নিশান। সে জামুড়িয়ায় এবার সিপিএমের বাজি ঐশী।

আরও পড়ুন- প্রথম দফার আগেই রাজ্যে আরও ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী!

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...