Saturday, March 14, 2026

নাকে মাস্ক নেই! বিমানবন্দরে কোভিড বিধি ভাঙলেই কড়া আইনি ব্যবস্থা

Date:

Share post:

দেশের বেশ কিছু রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। বারবার সতর্ক করার পরেও কিছু লোক কোনও কথাই শুনছে না বলেও জানা যাচ্ছে। এবার আরও কড়া হল উড়ান সংস্থাগুলি। যাত্রীরা ঠিক মতো মাস্ক না পরলে তাঁদের বিমান থেকে নামিয়ে দেওয়ার জন্য উড়ান সংস্থাগুলিকে নির্দেশ দিল বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।

দেশে করোনা নিয়ে ফের উদ্বেগ বাড়ছে। যেভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে তার ভিত্তিতে নির্দেশিকা জারি করেছে DGCA। এই সংস্থার পর্যবেক্ষণ, বিমানবন্দরে ঢোকার পরে অনেক সময়েই অনেক যাত্রীই মাস্ক খুলে ফেলেন। অনেক সময়েই নাক ছাড়া শুধু মুখ ঢাকা থাকে মাস্কে। পারস্পরিক দূরত্ব বজায় রাখারও বালা থাকে না অনেক যাত্রীরই। সংস্থার নির্দেশিকায় বলে হয়েছে, “যে সব যাত্রী বিমানে ওঠার পরে বার বার সতর্কতা সত্ত্বেও মাস্ক পরেন না, তাঁদের প্রয়োজনে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে। প্রয়োজন হলে বিমান ওড়ার ঠিক আগের মুহূর্তেও। এ ছাড়া, বিমানবন্দরে ঢোকার সময়েই যাতে প্রত্যেকের মুখে ঠিক মতো মাস্ক থাকে, সে বিষয়ে নজর রাখতে বলা হয়েছে সিআইএসএফ ও পুলিশকে। নিয়ম ভাঙলে যে যাত্রীকে তুলে দেওয়া হবে নিরাপত্তা সংস্থার হাতে।”

আরও পড়ুন-করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা, মানতে হবে গাইডলাইন

শনিবার দেশে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা গত ৮৩ দিনে ছিল সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৮২ জন। এই পরিস্থিতিতে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় কোভিড-বিধি মানা এবং দ্রুত টিকাকরণ। করোনা-নিয়ন্ত্রণে আনতে বিভিন্ন রাজ্যই রাতে জারি হয়েছে কার্ফু। ভোপাল এবং ইনদওরে রাত্রিকালীন কার্ফু চালু সম্ভাবনা রয়েছে। রাজ্যগুলির মধ্যে সংক্রমণের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। এর সীমানায় থাকা জেলাগুলি অর্থাৎ ভোপাল, গ্বালিয়র, জবলপুরে দোকানগুলিকে বিশেষভাবে সুরক্ষাবিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। পাঞ্জাব সরকারও শনিবার থেকে আরও ৪টি জেলায় রাত্রিকালীন কার্ফু জারি করেছে। সেখানকার সব স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সে রাজ্যে মোট ৮ টি জেলায় কার্ফু চলছে।

Advt

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...