Thursday, May 14, 2026

নন্দীগ্রাম দিবস : হুইল চেয়ারে করেই মিছিলে মমতা

Date:

Share post:

১৪ মার্চ ‘নন্দীগ্রাম দিবস’। রবিবার দুপুরে কলকাতায় মিছিল করবে তৃণমূল যুব কংগ্রেস। মেয়ো রোডের গান্ধীমূর্তির পাদদেশ থেকে হাজরা মোড় পর্যন্ত ওই মিছিলের নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, হাজরায় মিছিল শেষে জমায়েতে অংশ নিতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুইল চেয়ারে বসেই যাবেন সেখানে।

আরও পড়ুন : চণ্ডীতলায় সেলিমের বিরুদ্ধে যশ, শিবপুরে রুদ্রনীল, ভবানীপুরে তথাগত বিজেপির সম্ভাব্য প্রার্থী

ভিটেমাটি রক্ষার যে আন্দোলন শুরু করেছিলেন নন্দীগ্রামের সংগ্রামী কৃষকরা তাকে দমন করতে গত ২০০৭ সালের ১৪ মার্চ নির্বিচারে গুলি চালিয়েছিল বাম আমলের পুলিশরা। শহিদ হয়েছিলেন ১৪ জন। রাজ্য রাজনীতির সেই ‘রক্তাক্ত অধ্যায়’-এর ১৪ বছর পূর্তিকে স্মরণে রেখে আজ দুপুরে কলকাতায় মিছিল করবে তৃণমূল যুব কংগ্রেস।

নন্দীগ্রামে জখম হওয়া মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু তৃণমূল নেত্রী তা মানতে নারাজ। সূত্রের খবর, সোমবার তৃণমূল সুপ্রিমো বক্তব্য রাখবেন পুরুলিয়ার বাঘমুণ্ডি বিধানসভার ঝালদা এবং বলরামপুর বিধানসভার রথতলা এলাকায় দু’টি নির্বাচনী প্রচার সভায়। মঙ্গলবার বাঁকুড়ার শালতোড়া, ছাতনা এবং রাইপুরে নির্বাচনী সভাতেও অংশ নেওয়ার কথা তাঁর। বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ও লালগড়ে আরও দু’টি নির্বাচনী সভার প্রধান বক্তা মমতা। সভামঞ্চে হুইল চেয়ারে বসেই ভাষণ দেবেন তিনি।

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...