Saturday, May 16, 2026

নয়া অবতারে মহেন্দ্র সিং ধোনি! নেটদুনিয়া উত্তাল

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছেন “ক্যাপ্টেন কুল” মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ক্রিকেটার ধোনি এবার ধরা দিলেন নতুন অবতারে। ধোনির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। যা কার্যত নেট দুনিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে মাহি মুণ্ডিতমস্তক। পরনে বৌদ্ধ সন্ন্যাসীর পোশাক। তাহলে কি ক্রিকেট ছেড়ে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে যাচ্ছেন ধোনি? ক্রিকেট মহলে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে।

চেন্নাইয়ে সিএসকে (CSK) শিবির অবশ্য জানাচ্ছে, ধোনি মোটেও সন্ন্যাসী হয়ে যাননি।ক্রিকেট মাঠেই সক্রিয় রয়েছেন। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কাশী বিশ্বনাথন বলেন, “ধোনি আগের মতোই প্র্যাক্টিস করছেন।” যদিও বৌদ্ধ সন্ন্যাসীর বেশে কেন নিজেকে ধরা দিলেন মাহি, সে প্রশ্নের সঠিক উত্তর এখনও মেলেনি।

আরও পড়ুন:অবসরের পরও ব‍্যাট হাতে কামাল সচিন তেন্ডুলকরের

Advt

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...