Saturday, May 16, 2026

ভোটের ময়দানে গুরু-শিষ্যের লড়াই 

Date:

Share post:

এবার বিধানসভা নির্বাচন নানা কারণে বিভিন্নভাবে বৈচিত্র্যপূর্ণ। ভোট ঘোষণার আগে থেকে শুরু করে নির্বাচনের তারিখ ঘোষণা, প্রার্থী তালিকা প্রকাশ সবকিছুর সঙ্গেই চলছে মুহুর্মুহু দলবদল। আর তাতে বিভিন্ন কেন্দ্রে নতুন নতুন সমীকরণ দেখা দিচ্ছে। যেমন যাদবপুর (Jadavpur) এবং সিঙ্গুর (Singur) এই দুই কেন্দ্রে এবার মুখোমুখি গুরু-শিষ্য।

সিঙ্গুরে বয়সের কারণে বর্তমান বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে (Rabindranath Bhattacharya) টিকিট দেয়নি তৃণমূল (Tmc)। তার বদলে টিকিট পেয়েছেন তাঁর কাছ থেকেই রাজনীতির পাঠ পাওয়া বেচারাম মান্না (Becharam Manna)। শিষ্য টিকিট পাওয়ায় দল ছেড়ে গেরুয়া শিবিরের নাম লিখিয়েছেন রবীন্দ্রনাথ। এবং সেই দল থেকে প্রার্থী হয়েছেন সিঙ্গুরের (Singur) মাস্টারমশাই। একেই রাজ্য-রাজনীতিতে উল্লেখযোগ্য কেন্দ্র সিঙ্গুর। আর সেখানেই লড়াই গুরু-শিষ্যের লড়াই।

 

 

 

আরেক কেন্দ্র যাদবপুর। সেখানে বামেদের প্রার্থী হয়েছেন বর্তমান বিধায়ক সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। সংযুক্ত সমর্থিত বাম প্রার্থীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে রিঙ্কু নস্করকে (Rinku Naskar)। একসময় সুজন চক্রবর্তীর হাত ধরেই তাঁর রাজনীতিতে আসা। রাজনীতির সহজপাঠ সুজনের থেকেই শিখেছেন রিঙ্কু। পুরভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি বাম ছেড়ে রামে আশ্রয় নেন রিঙ্কু নস্কর। এবং প্রার্থী হয়েছেন সেই যাদবপুর কেন্দ্রে। যাঁর থেকে রাজনীতির পাঠ নেওয়া এবার তাঁকেই ভোট বাক্স মাত দিতে পারেন কি না সেটাই দেখার।

 

এখনও বিজেপির সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। সেটা হওয়ার পরে আরো নতুন কী সমীকরণ প্রকাশ্যে আসে সেটাই দেখার।

Advt

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...