Wednesday, June 3, 2026

রাজ্যে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ, সঙ্গে মৃত্যুও

Date:

Share post:

ফের রাজ্যজুড়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। নির্বাচনী উত্তাপের সঙ্গে পাল্লা দিচ্ছে পশ্চিমবঙ্গের করোনা গ্রাফ। ২ দিন পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যার সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় মৃতের সংখ্যা ১। চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণার পরিস্থিতিও।

স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারির পর এই প্রথম রাজ্যে ৪ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ২ জন, কলকাতা এবং হাওড়ায় ১ জন করে মারা গিয়েছেন। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১০ হাজার ২৯২ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। গত ২৪ ঘণ্টায় টিকাকরণের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। শনিবারের বুলেটিন জানিয়েছিল, রাজ্য জুড়ে প্রায় ২ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছে। তবে রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ২৯ হাজার ৯৩৮ জন টিকা নিয়েছেন। এখনও পর্যন্ত ২৪ লক্ষ ২১ হাজার ৪২৪ জনের টিকাকরণ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-তৃণমূলে যোগ দিয়ে নতুন দায়িত্ব পেলেন যশবন্ত সিনহা

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৭৮ হাজার ৩৪৭ জন। তবে তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে এ রাজ্যে করোনামুক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ৯১২ জন। যাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা জয়ী হয়েছেন ২৭৫ জন। এদিকে বাংলায় কমছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যদফতরের রিপোর্ট বলছে, রবিবার পর্যন্ত এ রাজ্যে চিকিৎসাধীন কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৩ জন।

কলকাতায় এখনও পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার ৪৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় ১ লক্ষ ২৩ হাজার ৯৮৭ জন সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনিবারের থেকে বেশি কোভিড টেস্ট করা হয়েছে। শনিবার ১৭ হাজারেরও বেশি কোভিড টেস্ট হয়েছিল। রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ২১ হাজার ১৭৮।

রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রোজই চলছে সব রাজনৈতিক দলের প্রচার। হচ্ছে ব্যাপক জমায়েত। চিকিৎসকরা জানাচ্ছেন, অনেক মানুষই কোভিড বিধি উল্লঙ্ঘন করছেন। সামাজিক দূরত্ব বিধি মানছেন না, পরছেন না মাস্ক। ফলে রাজ্যজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

Advt

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...