Tuesday, June 23, 2026

ইডি দফতরে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, সহযোগিতা করতে চান

Date:

Share post:

বেশকিছু দিন পরে ফের সারদা মামলায় তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা।  ইডি সূত্রে জানা গিয়েছে , সারদা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। সারদা মামলায় যে টাকা লেনদেন হয়েছিল তা খতিয়ে দেখার জন্য ফের আজ সোমবার আইডি দফতরে তলব করা হয়েছে চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে।গত লেকাসভা নির্বাচনের সময়ে একবার শুভাপ্রসন্নকে সারদা মামলায় জেরা করেছিল সিবিআই। এবার ইডি।
আজ সকাল ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি (ED) দফতরে এসেছেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanna)। চ্যানেল বিক্রি সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ।
ইডি সূত্রে খবর, শুভাপ্রসন্নর সঙ্গে একটি চ্যানেল বিক্রি সংক্রান্ত বিষয়ে চুক্ত হয়েছিল সুদীপ্ত সেনের (Sudipto Sen)। সেই মর্মে তিনি প্রায় ৯ কোটি টাকা সুদীপ্ত সেনের কাছ থেকে নিয়েছিলেন। এই তথ্য নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে । শুভাপ্রসন্ন জানিয়েছেন, তিনি ইডির সঙ্গে সহযোগিতা করার জন্য প্রস্তুত ।

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...