Wednesday, June 24, 2026

তৃণমূলে যোগ দিয়ে নতুন দায়িত্ব পেলেন যশবন্ত সিনহা

Date:

Share post:

সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাজপেয়ী জমানার মন্ত্রী যশবন্ত সিনহা দলে নতুন দায়িত্ব পেলেন৷ তাঁকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সহ-সভাপতি করা হলো৷ একইসঙ্গে প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে ( Yashwant sinha)দলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্যও করা হয়েছে ৷

প্রসঙ্গত, দিনকয়েক আগে তৃণমূলে যোগ দিয়ে যশবন্ত সিনহা বলেছিলেন, “বাংলাই আগামীদিনের ভারতের পথপ্রদর্শক হবে। বাংলার এই বিধানসভা ভোট কেবলমাত্র বাংলার জন্যই নয়, ২০২৪ সালে কেন্দ্রের সরকার পরিবর্তনের বিষয়েও বড় ভূমিকা পালন করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)পাশে থাকতেই তৃণমূলে যোগদান। আমার সীমিত ক্ষমতা দিয়ে তাঁকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে লড়াই করব।”

 

 

 

সেদিন মোদি-শাহের বিরুদ্ধে তোপ দেগে প্রবীণ যশবন্ত সিনহা বলেন, “ওদের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করবেই”৷ বলেছিলেন, “বাজপেয়ী জমানার বিজেপি’র সঙ্গে এখনকার বিজেপি-র আকাশ-পাতাল ফারাক আছে”৷ অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেন যশবন্ত সিনহা। দু’জনের মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়৷

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...