Sunday, April 26, 2026

আচমকাই ভেঙে পড়ল প্যান্টোগ্রাফ, ব্যাহত হাওড়া-পূর্ব শাখার রেল পরিষেবা

Date:

Share post:

ঘড়িতে তখন সকাল ৯ টা। হাওড়া স্টেশন ছেড়ে ফলকনামা এক্সপ্রেস রেল ইয়ার্ডের কাছে পৌঁছতেই আচমকা ভেঙে পড়ে প্যান্টোগ্রাফ। ফলে হাওড়া-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রেলের ইঞ্জিনিয়াররা। পরিষেবা স্বাভাবিক করার জন্য দ্রুত কাজ শুরু করেছেন তাঁরা।

এই ঘটনার ফলে বাতিল করা হয়েছে বহু ট্রেন। পাঁশকুড়া শাখার লোকাল ট্রেনও বাতিল  হয়েছে। হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে তিনটি লোকাল ট্রেন চালানো হবে বলে রেল তরফে জানানো হয়েছে।  রেল সূত্রের খবরে জানা গেছে, হাওড়া স্টেশনের ২১,২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলাচল করছে না। অন্য লাইন দিয়ে কিছু লোকাল ট্রেন চালানো হচ্ছে। মূলত আপ লাইনেই ট্রেন চলাচল ব্যাহত রয়েছে।  তবে অনান্য লাইনে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করছে বলে জানা গেছে।

Advt

Related articles

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...