Saturday, March 14, 2026

১৯ ও ২০ মার্চ নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে ৮টি জনসভা মমতার

Date:

Share post:

শিয়রে ভোট। লড়াই কঠিন। তাই “ভাঙা পায়ে” ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পায়ে গুরুতর চোট পাওয়ার পর ভর্তি ছিলেন SSKM হাসপাতালে। আরও কিছুদিন বিশ্রামের প্রয়োজন ছিল। কিন্তু রবিবার থেকেই দলীয় কর্মসূচিতে নেমে পড়েছেন হুইল চেয়ারে সওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার তিনি সভা করেছেন পুরুলিয়ার (Purulia) ঝালদা ও বলরামপুরে। এবার ফের নিজের কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) যাচ্ছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন : রাজ্যের নয়া নিরাপত্তা অধিকর্তা: মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে জ্ঞানবন্ত সিং

জানা গিয়েছে, আগামী ১৯ ও ২০ মার্চ নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ফের পূর্ব মেদিনীপুরে (East Medinipur)যাচ্ছেন তৃণমূল নেত্রী। যাবেন নন্দীগ্রামেও। সেখানে একাধিক পথসভা ও কর্মীসভা করবেন তিনি। জনসংযোগ করবেন, মন্দিরেরও যাবেন বলে জানা যাচ্ছে। একইসঙ্গে জানা যাচ্ছে, ওই দুদিন পূর্ব মেদিনীপুরে জনসভা ও পথসভা মিলিয়ে মোট ৮টি সভা করবেন। দু’দিনই তিনি যাবেন নন্দীগ্রামে। কর্মী সমর্থকদের সঙ্গেও সাক্ষাত করবেন।

Advt

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...