Thursday, May 14, 2026

খোদ কলকাতায় পার্টি অফিস লক্ষ্য করে বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

ভোটের (Assembly Election) উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। এবার ভোটবঙ্গে খোদ কলকাতার বুকে বোমাবাজির ( Bomb Blust) অভিযোগ। গতকাল, মঙ্গলবার রাতে উত্তর কলকাতার কাঁকুড়গাছি (Kankurgachi) এলাকায় তৃণমূল (TMC) কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের দিকেই এমন অভিযোগ তুলেছে তৃণমূল। বোমার আঘাতে জখম হন এক তৃণমূল কর্মী। উদ্ধার করা হল ব্যাগ ভর্তি বোমা।

ফুলবাগান থানা সূত্রে খবর, মঙ্গলবার এগারোটা নাগাদ বাইকে চেপে এলাকায় আসে দু’জন দুষ্কৃতী। তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড়ানো কর্মীদের লক্ষ্য করে পর পর দুটি বোমা ছুড়তে থাকেন তারা। একটি বোমা ফাটলে কেঁপে ওঠে এলাকা। বাইক ফেলেই চম্পট দেয় দুই দুষ্কৃতী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা ও ফুলবাগান থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অজয় প্রসাদ। লালবাজার থেকে আসে বিশেষ ফোর্স। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

 

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...