Thursday, May 14, 2026

শুভেন্দুর সভাকে ঘিরে ব্যাপক উত্তেজনা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে রক্তাক্ত নন্দীগ্রাম

Date:

Share post:

একুশের বিধানসভা (Assembly Election) ভোটকে রাজ্যজুড়ে রাজনৈতিক অশান্তি লেগেই রয়েছে। এবার তার আঁচ গিয়ে পড়ল হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram)। যে কেন্দ্রের দিকে শুধু রাজ্য নয়, গোটা দেশের নজর। আজ, বৃহস্পতিবার নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) সভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

শুভেন্দু সোনাচূড়া এলাকায় ঢুকতেই “গো-ব্যাক” স্লোগান দেন তৃণমূল সমর্থকরা। দেখানো হয় কালো পতাকা। শুভেন্দুর উদ্দেশে “চোর চোর…” স্লোগান দিতে থাকেন ঘাসফুলের কর্মীরা। মহিলারা বিজেপি প্রার্থীর কনভয় লক্ষ্য করে ঝাঁটা, জুতো দেখতে থাকেন। তাঁরা বলেন, নন্দীগ্রামের মাটিতে কোনও বেইমান, মীরজাফরের জায়গা নেই।

পাল্টা স্লোগান তোলেন বিজেপি কর্মী-সমর্থকরা। যা নিয়ে তৃণমূল দুই দলের কর্মীদের বচসা-মারামারিতে অশান্ত হয়ে ওঠে এলাকা। সংঘর্ষ চরম আকার নিলে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। এই ঘটনায় দু’দলেরই বেশকিছু সমর্থক আহত হন। তাঁদের নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। এদিন অশান্তির খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

আজ, সোনাচূড়ায় ছিল নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সভা। সভার আগেই “গো-ব‍্যাক” স্লোগান দেওয়া হয় বলে বিজেপির অভিযোগ তৃণমূল কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। এরপরই বেঁধে যায় সংঘর্ষ। বিজেপির দাবি, তাঁদের যুব মোর্চা সভাপতির মাথা ফেটেছে। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। পাশাপাশি তৃণমূল শিবিরেরও দাবি, তাঁদেরও কয়েকজন আক্রান্ত।

 

https://youtu.be/-ZE9J0-bVXo

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...