Thursday, May 28, 2026

ডেলিভারি বয়কে জুতোপেটা করেছে হিতেশা,পালটা মামলা করল কামরাজ

Date:

Share post:

জোম্যাটোর ডেলিভারি বয়কে হিতেশা জুতোপেটা করেছেন। শুধু এখানেই থেমে থাকেননি হিতেশা। ডেলেভারি বয়কে প্রথমে মারধর করেন । তারপর ইচ্ছাকৃতভাবে অপমান করে তাড়িয়ে দেন। ঠিক এরকমটা দাবি করেই হিতেশা চন্দ্রাণীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় ফৌজদারি মামলা ঠুকলেন জোম্যাটো ডেলেভারি বয়,কামরাজ। হিতাশার বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাড়াও ইচ্ছাকৃত অপমান ও শান্তিভঙ্গের প্ররোচনা সহ একাধিক ধারায় মামলা করেছেন কামরাজ।
সম্প্রতি হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় নাকে ব্যান্ডেজ করা একটি মহিলার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে হিতেশা চন্দ্রাণী অভিযোগ করেন, জোম্যাটোর ডেলিভারি বয় ঘুসি মেরে তাঁকে আহত করেছেন। ভিডিওটি ভাইরাল হতেই জোম্যাটো কর্তৃপক্ষ কামরাজকে বরখাস্ত করে। কাজ চলে যাওয়ার পর কামরাজও স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পালটা অভিযোগ করেন, হিতেশা চন্দ্রানীর বিরুদ্ধে। কামরাজ ভিডিওতে বলেন গালাগালি থেকে শুরু করে জুতোপেটা, কিল, ঘুসিও মেরেছেন হিতেশা। শেষে নিজের আত্মরক্ষা করতেই বাধ্য হয়ে নাকে ঘুসি মেরেছেন কামরাজ। কিন্তু ইচ্ছাকৃতভাবে হিতেশাকে আঘাত করেননি।
বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর, ৩৪১ ধারায় বেআইনি ভাবে আক্রমণ, ৩৫৫ ধারায় কাউকে আঘাত বা অপমান করা, ৫০৪ ধারায় ইচ্ছাকৃত ভাবে শান্তিভঙ্গের উদ্দেশে ইচ্ছাকৃত ভাবে কাউকে অপমান করার মতো ধারায় মামলা রুজু করা হয়েছে।প্রকৃত দোষী কে, তা ঠিকভাবে তদন্ত হওয়া উচিত বলে জানিয়েছে জোম্যাটো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই দু’তরফের বয়ান নিয়ে দোষীকে শাস্তি দিতে তৎপর বেঙ্গালুরু পুলিশ।

Advt

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...