Monday, June 22, 2026

বাংলায় জেতার পরেই বিজেপিকে দিল্লিছাড়া করব: মমতা

Date:

Share post:

বাংলা জিতলেই দিল্লি ঝাঁপাব, দিল্লিছাড়া করব। পশ্চিম মেদিনীপুরে প্রচারে গিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, বিজেপি (Bjp) ভাবছে দেশে বিরোধী শক্তি তৈরি হয়ে যাবে। তাই বাংলা দখলের চেষ্টা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের তিন জায়গা গড়বেতা, কেশিয়াড়ি এবং কলাইকুণ্ডায় সভা করেন তৃণমূলনেত্রী (Tmc)। তিনি বলেন, বাংলায় জেতার অপেক্ষা। তারপরই দিল্লিতে ঝাঁপিয়ে পড়বেন। বিজেপিকে দিল্লিছাড়া করে ছাড়ব।’ মমতা অভিযোগ করেন, তৃণমূলের পরিবর্তন স্লোগান নকল করেছে বিজেপি।

তিনি বলেন, “কফি হাউসে গুণ্ডাগিরি করেছে। মান্না দে যে কফি হাউস নিয়ে গান গেয়েছেন, সেই কফি হাউসেও দখল করতে গিয়েছে বিজেপি। কফিহাউসে যে ছেলেটির ছবি সামনে এসেছে, সে বহিরাগত গুন্ডা”। মমতা কটাক্ষ করে বলেন, দুঃসহ গরমের থেকেও দুঃসহ অত্যাচার।

আরও পড়ুন:পুরীর মন্দিরের কয়েক হাজার একর জমি বিক্রির সিদ্ধান্ত, সমালোচনার মুখে রাজ্য 

Advt

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...