Wednesday, May 13, 2026

মমতার চোটকাণ্ডে রিপোর্ট দিতে দেরি, কমিশনকে জানাল ডিজির যৌথ কমিটি

Date:

Share post:

মমতার চোটকাণ্ডে রিপোর্ট দিতে আরও সময় লাগবে বলে নির্বাচন কমিশনকে(Election Commission) জানাল ডিজির যৌথ কমিটি। ভোটপ্রচারে নন্দীগ্রামে(Nandigram) যাওয়ার পর পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhaya)। এরপর এইনিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। কিন্তু মমতার দুই নিরাপত্তারক্ষী কোভিডে আক্রান্ত হওয়ায় তাঁদের বয়ান এখনও নেওয়া যায়নি। এদিকে হুইলচেয়ারে বসেই জেলা সফর করছেন তৃণমূল নেত্রী। তাই তাঁর চালক ও নিরাপত্তা কর্মীদের বয়ান নথিবদ্ধ করা যায়নি। তাই রিপোর্ট দিতে সময় লাগছে বলে কমিশনকে জানানো হয়েছে।

প্রসঙ্গত নন্দীগ্রামে মনোনয়নপত্র পেশ করার দিনই পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। দুর্ঘটনার অভিযোগে বিজেপিকেই নিশানা করে তৃণমূল। বিষয়টি নিয়ে খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এপর্যন্ত একটি ‘কমিটি’ গঠন করা হয়েছে। তারা মনে করছেন, মনোনয়নপত্র পেশের দিন মমতার নিরাপত্তায় বড়সড় ত্রুটি ছিল। সেই কারণেই ঘটনার পরের দিনই মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা বিবেক সহায়-কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। এনিয়ে ১৭ মার্চের মধ্যে মুখ্যসচিবকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছিল। কীভাবে এই আঘাত লাগল, সেই সময় কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, সেই তথ্য পেতে চাইছে কমিশন। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক থেকে শুরু করে গাড়ির চালকের কী ভূমিকা ছিল,তার উল্লেখ থাকতে হবে রিপোর্টে। তাই সেদিন ঠিক কী ঘটেছিল, কার কী ভূমিকা ছিল, তা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনও রিপোর্ট দেওয়া যাবে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advt

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...