Friday, May 15, 2026

অ্যাম্বুল্যান্সে গিয়েই মনোনয়ন জমা দেবেন নিমতিতা বিস্ফোরণে আহত জাকির

Date:

Share post:

জঙ্গিপুর থেকেই এবার তৃণমূল প্রার্থী নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে আহত জাকির হোসেন (Jakir Hossain)। মনোনয়ন জমা দিতেও যাবেন অ্যাম্বুল্যান্সে। একমাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী। তা সত্ত্বেও তাঁর উপরই ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

১৭ ফেব্রুয়ারি রাতে নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন জাকির হোসেন-সহ কমপক্ষে ২৩ জন। রাতেই তাঁকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএমে (Sskm)। পরিস্থিতি স্থিতিশীল হলেও এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। এখনও সেখানে চিকিৎসাধীন মন্ত্রী। তবে, জঙ্গিপুর থেকে এবারও তাঁকেই প্রার্থী করেছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো। তবে, চোটের কারণে প্রচারে যেতে পারছেন না তিনি। কর্মীদের মনোবল ফেরাতে হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন জাকির হোসেন।

আরও পড়ুন-কাল মোদির পর আজ বাঁকুড়ায় জনসভা মমতার, নন্দীগ্রামে অভিষেক

২৬ এপ্রিল জঙ্গিপুর কেন্দ্রে নির্বাচন। ২ এপ্রিল অ্যাম্বুল্যান্সে করে এলাকায় গিয়ে মনোনয়ন পেশ করবেন তিনি। তবে জয়ের বিষয়ে নিশ্চিত মন্ত্রী হাসপাতালের বেডে শুয়েই বললেন, জঙ্গিপুরবাসী তাঁর পাশে আছে।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...