Tuesday, June 2, 2026

নন্দীগ্রামে প্রচারে ধর্মীয় বিভাজনের তাস খেলার চেষ্টা শুভেন্দুর

Date:

Share post:

ভোটযুদ্ধে নন্দীগ্রামে সোমবার সকাল থেকে একাধিক সভা করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভেকুটিয়া বাজারের সভায় বিজেপি প্রার্থী বলেন, তৃণমূল এখন আমিরুল, সুফিয়ান, শামাদদের হাতে। এরা পাকিস্তান জিতলে আনন্দে আতসবাজি ফাটায়। আসলে ভোট যুদ্ধের ময়দানে এদিন ধর্মীয় বিভাজনের তাস খেলার চেষ্টা করেন শুভেন্দু । এর আগে নন্দীগ্রামে প্রচারে তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছিলেন বিজেপি বিভাজনের রাজনীতি করছে। এদিন শুভেন্দুর বক্তব্য সেই অভিযোগই সিলমোহর দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
এদিন উপস্থিত জনতাকে এক হওয়ার আহ্বান জানান শুভেন্দু। এরই পাশাপাশি এদিন গতকাল প্রকাশিত বিজেপির ইস্তেহারের প্রসঙ্গ টেনে এনে একের পর এক বিষয় তিনি তুলে ধরেন তিনি। বলেন, বিজেপি সরকার এলে শিল্প হবে। যদিও দলীয় ইস্তেহারে শিল্পায়নের নামগন্ধ নেই। তিনি বলেন, দুর্গাপুজো হবে, সরস্বতী পুজো হবে। কিন্তু কাউকে মার খেতে হবে না। এমনকি দূর্গাপুজোর বিসর্জন হবে বলে তিনি জানান। এদিন সে কথাও উল্লেখ করেন শুভেন্দু তিনি এদিন দাবি করেন  যে বিজেপি ভাগাভাগি রাজনীতি করে না তৃণমূলের একাংশের নাম উল্লেখ করে তিনি বোঝানোর চেষ্টা করেন আসলে এরাই তৃণমূল । এদিনও বক্তব্য রাখতে গিয়ে ব্যক্তি সমালোচনার মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেন যে কেন এরাজ্যে বিজেপি সরকার দরকার ।

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...