Thursday, May 14, 2026

বিজেপির হয়ে প্রথম প্রচারেই প্রবল বিক্ষোভের মুখে শিশির, ঘণ্টাখানেক রইলেন ঘেরাও

Date:

Share post:

দলবদলু শিশির অধিকারীর (Shishir Adhikary) দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন ইনিংস সুখকর হলো না। অধিকারী গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের (East Medinipur) কাঁথিতে (Contai) প্রবল বিক্ষোভের মুখে পড়লেন শিশিরবাবু। বিজেপির (BJP) সমর্থনে তাঁর সভাস্থল ঘিয়ে প্রবল বিক্ষোভ তৃণমূল (TMC) কর্মী-সমর্থকরা। স্লোগান উঠল “শিশির অধিকারী চিটিংবাজ”। বিজেপির সভাতে যোগ দিতে যাওয়ার পথে তাঁকে প্রায় ঘণ্টাখানেক ঘেরাও করে রাখে তৃণমূল কর্মীরা। এরপর সেখানে আসে বিজেপি সমর্থকরা। শিশির অধিকারীর সামনেই দু’পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনী ও এগরা থানার পুলিশ। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর কাঁথির কাঁকগেছিয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেওয়ার পর এটাই ছিল শিশির অধিকারীর প্রথম বিজেপির কোনও প্রচার।বিজেপি প্রার্থী সুমিতা সিনহার জন্য সভায় যাচ্ছিলেন তিনি।

সেসময় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা শিশির অধিকারীর গাড়ি ঘিরে বক্স বাজিয়ে স্লোগান দিতে থাকেন। প্রায় ঘণ্টাখানের তাঁকে আটকে রাখা হয়। এমনকি বিজেপি সভাস্থলের কাছাকাছিও চলে যায় তৃণমূল সমর্থকরা। এদিকে গণ্ডগোল চলাকালীন শিশির অধিকারী টর্চ মেরে যুবকদের চেনার চেষ্টা করেন এবং ছবিও তোলেন। হুমকির সুরে বলেন, “আমি ওদের সকলের ছবি তুলে নিলাম। এভাবে আমাকে আটকে রাখা যাবে না। সিপিএমও চেষ্টা করেছিল। পারেনি। এসব আমি বহু দেখেছি। এসব করে কিছুই হবে না। সব হিসেব পরে নেবো।”

Advt

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...