Thursday, May 14, 2026

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত ১৩

Date:

Share post:

মঙ্গলবার সকালেই ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল মধ্যপ্রদেশের গোয়ালিয়র। এদিন সকাল ৭ টা নাগাদ বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত হন ১৩ জন। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোর চালক সহ সকল যাত্রীরা। মৃতদের মধ্যে ১২ জন মহিলা এবং ১ জন পুরুষ ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।


গোয়ালিয়রের স্থানীয় পুলিশ সূত্রের খবরে জানা গিয়েছে, এলাকার ওল্ড চাওনি এলাকায় সকাল সাতটা নাগাদ দ্রুত বেগে আসতে থাকা বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি অটোর। বাসটির গতিবেগ বেশ দ্রুত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাথমিকভাবে বাসটি অটোটিকে ধাক্কা মারে। ফলে দুর্ঘটনাস্থলেই চালক সহ অটোয় থাকা মহিলাদের মৃত্যু হয়। তবে, বাসের চালক পালিয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, ‘যে মহিলারা এই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁরা প্রত্যেকেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতেন। কাজ সেরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।’

মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেতেই শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ট্যুইট করে জানিয়েছেন, ‘শোকাহত পরিবারগুলির পাশে আছি। তাঁরা যেন নিজেদের একা না ভাবেন। আমরা তাঁদের পাশে আছি। রাজ্য সরকার মৃত ব্যক্তিদের পরিবারকে চার লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেবে।’

Advt

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...