Saturday, May 16, 2026

মোর্চার গুরুং-তামাং দুই শিবিরের প্রার্থী ঘোষণা পাহাড়ে, যারাই জিতুক তৃণমূলের পাশে

Date:

Share post:

আসন্ন বিধানসভা ভোটকে (Assembly Election) কেন্দ্র করে পাহাড়ে নির্বাচনী উত্তাপ বাড়ছে। রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) নিজেদের সহযোগী গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) জন্য পাহাড়ের তিন বিধানসভা আসন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ছেড়ে রেখেছিল। এদিন সকাল সকাল পাহাড়ের তিন আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী দিয়েছে।

একুশের নির্বাচনী লড়াইয়ে বিমল গুরুং (Bimal Gurung) স্থানীয় স্তরে জনপ্রিয় নেতাদের সামনে রেখেই ঘুরে দাঁড়াতে চাইছেন। তাই তেমন প্রার্থীদেরই বেছে নিয়েছেন তিনি। দেখে নিন পাহাড়ে গুরুংপন্থী তিন প্রার্থী কারা –

দার্জিলিং – পিটি ওলা। ইনি বিমল গুরুংয়ের আমলে GTA সদস্য ছিলেন। বরাবর গুরুংয়ের সমর্থক।

কার্শিয়াং – নরবু লামা। গুরুংপন্থী নেতা, স্থানীয় স্তরে অত্যন্ত জনপ্রিয়। তাঁকেই এবার নির্বাচনী লড়াইয়ে নামালেন বিমল গুরুং।

কালিম্পং- রাম ভুজেল। মোর্চার দীর্ঘদিনের সদস্য, গুরুংয়ের আস্থাভাজন।

এর আগে গত রবিবার বিনয় তামাংপন্থীরাও (Binoy Tamang) তিন আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছিল। তাতে একুশের বিধানসভায় লড়াইয়ের ময়দানে নামানো হয়েছিল জনপ্রিয় নেতা শিরিং দাহাল, রুদেন লেপচাদের।

আরও পড়ুন- ‘গুন্ডা লাগিয়ে বিক্ষোভ করে লাভ হবে না’, তৃণমূলকে তোপ দিলীপের

তবে মোর্চার দুই শিবিরেরই দাবি, তাঁরাই তৃণমূলের সমর্থন পাবেন। এবং তাঁদের মূল প্রতিপক্ষ বিজেপি। অর্থাৎ, এখানে তৃণমূলের সেই অর্থে লোকসান নেই। পাহাড়ের তিন কেন্দ্রে গোর্খা জনমুক্তি মোর্চার দুই শিবিরের যেই প্রার্থী জিতুন না কেন, তিনি তৃণমলকে সমর্থন দেবেন।

Advt

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...