Tuesday, February 24, 2026

‘এই মাটির সন্তানকেই বাংলার মুখ্যমন্ত্রী করবে বিজেপি’, বহিরাগত ইস্যুতে জবাব মোদির

Date:

Share post:

আগামী শনিবার প্রথম দফার বিধানসভা নির্বাচন রাজ্যে তার আগে বুধবার কাঁথির জনসভায় এসে বঙ্গে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি বহিরাগত ইস্যুতে রবীন্দ্রনাথকে হাতিয়ার করে তৃণমূলকে(TMC) কড়া ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এটাও জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার(BJP government) গঠনের পর এই মাটির সন্তানই বাংলার মুখ্যমন্ত্রী(chief minister) হবে।

বুধবার কাঁথির জনসভায় একেবারে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নরেন্দ্র মোদি। শুরুতেই এই রাজ্যে হিংসার প্রসঙ্গ তুলে ধরে মোদি বলেন, ‘বাংলায় দিদি আপনাদের কোনও হিসেব দিচ্ছেন না। কেউ হিসেব চাইলেই গালি দিচ্ছেন দিদি। দিদির শাসনে বোমা, বন্দুক, বিস্ফোরণের শুব্দই শুনতে পাওয়া যায়। এই ছবি বদলাতে হবে।’ এরপরই তৃণমূলের তরফে বিজেপিকে আক্রমণ শানিয়ে যে বহিরাগত তথ্য তুলে ধরা হয়েছে সে প্রসঙ্গে মোদি বলেন, ‘রবি ঠাকুর, বঙ্কিমের বাংলায় বহিরাগতদের কথা বলছেন মমতা। আমরা সবাই এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়। এখানে কোনও ভারতবাসী বহিরাগত নয়। বহিরাগত তত্ত্ব খাড়া করে ভারতবাসীকে অপমান করা হচ্ছে।’ এরপরই মুখ্যমন্ত্রী মুখবিহীন লড়াইয়ের ময়দানে নামা বিজেপিকে সমর্থনের দাবি জানিয়ে কাঁথির সভায় বাংলার মানুষকে আশ্বাস দিয়ে মোদি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এই মাটির সন্তানই বাংলার মুখ্যমন্ত্রী হবে।’

আরও পড়ুন:‘রাজ্যে এত বোমা উদ্ধার হচ্ছে কী করে?’ প্রশ্ন কমিশনের ফুলবেঞ্চের

এর পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে হিংসা ও দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ‘পিএম কিষাণ প্রকল্পের টাকা আসতে দেননি দিদি। বাংলার কৃষকদের সঙ্গে শত্রুতা করেছেন। বিজেপি সরকার গড়লে, ৩ বছরের বকেয়া টাকা পাবেন কৃষকরা।’ পাশাপাশি তাঁর অভিযোগ, ‘আমফানে ক্ষতিগ্রস্তদের জবাব দিতে পারেননি দিদি। ভাইপো উইন্ডোয় কাটমানির টাকা ঢুকে গেছে। বাংলা জানতে চায়, গরিবদের চাল কে লুঠ করেছে?’ তৃণমূলের প্রকল্প দুয়ারে সরকার নিয়ে কটাক্ষ করে মোদি বলেন, ‘আগে দেখা পাওয়া যেত না, এখন সরকার দুয়ারে দুয়ারে। আপনার খেলা ধরা পড়ে গেছে। ২ মে মমতাকে দরজা দেখাবে বাংলার মানুষ। বাংলার মানুষ আপনার কুশাসনের জবাব দিতে তৈরি। মা-বোনেরা তৃণমূলকে সাজা দিতে তৈরি।’

Advt

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...