Friday, May 15, 2026

ধার হিসেবে বিজেপিকে ভোট দেওয়ার ডাক রাজীবের

Date:

Share post:

ধার হিসেবে আপনাদের ভোট বিজেপিকে দিন। পাঁচ বছর আপনাদের জন্য কাজ করে সুদ সমেত ধার পরিশোধ করে দেব। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপের জুমাই নস্কর বাজারের জনসভায় একথা বলেন বিজেপি (BJP) নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।
তিনি তৃণমূল (TMC) সরকারের রূপশ্রী, কন্যাশ্রী-সহ বিভিন্ন প্রকল্পকে কটাক্ষ করেন। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ঘরে ঘরে বেকারদের চাকরি, বিধবা, বয়স্কদের ভাতা, মহিলাদের আর্থিক উন্নয়ন, কৃষক, শ্রমিক ও মৎস্যজীবিদের উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনে কংক্রিটের নদীবাঁধ তৈরি করা হবে বলেও আশ্বাস দেন।
বলেন, আপনারা আমাদের একবার অন্তত ভোটটা দিন। পাঁচ বছর কাজ করার সুযোগ দিন। দেখে নেবেন উন্নয়ন কাকে বলে। সুন্দরবনের বুকে এইমসের মতো হাসপাতাল তৈরি হবে। আপনাদের কাছে ভোট ভিক্ষে চাইছি না। ভিক্ষে তো ফেরাবার দায় থাকে না। ভোটটা ধার হিসেবে বিজেপিকে দিন। পাঁচ বছর কাজ করে সুদ সমেত সেই ধার আমরা আপনাদের পরিশোধ করব। আর যদি দেখেন পাঁচবছরে কোনও কাজই আমরা করতে পারিনি তবে আবার পরিবর্তন করুন। আমিও রাজনীতি ছেড়ে দেব।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...