Thursday, May 7, 2026

করোনার সেকেন্ড ওয়েভ, ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ সমস্ত আন্তর্জাতিক উড়ান

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে।  ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এই নতুন সংক্রমণ ঠেকানো প্রায় অসম্ভব বলে জানিয়ে দিয়েছেন এইমস-এর চিকিৎসকেরাও।  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। সংক্রমণ রুখতে এবার আন্তর্জাতিক উড়ানের নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নিল ডিজিসিএ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব আন্তর্জাতিক উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে।

যদিও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে।  যে দেশগুলির সঙ্গে এয়ার বাবল এর মাধ্যমে উড়ান চলাচল পূর্ব নির্ধারিত রয়েছে সেগুলিকে ছাড়  দেওয়া হবে। ‘বন্দে ভারত মিশন’ এর আওতায় থাকা দেশের উড়ানগুলির ক্ষেত্রেও এই নিয়ম লাগু হবে না বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানির মত দেশগুলিও। তবে সরকারি ছাড়পত্র নিয়ে নির্দিষ্ট যাত্রীরাই ওই বিমানগুলিতে যাত্রা করতে পারবেন। মাত্র নির্দিষ্ট রুটেই বিমানগুলিকে উড়ানের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...