Wednesday, May 13, 2026

আজ রাজ্যে ৪ জনসভা অমিত শাহর

Date:

Share post:

আর কয়েক ঘণ্টা। তারপরই বাংলায় প্রথম দফার ভোট। শনিবার মোট ৩০ টি আসনে ভোট হবে। তার আগে ভোটের প্রচারের কারণে সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা ‘নিঃশ্বাস’ ফেলার সময়টুকু পাচ্ছেন না। তারপর পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচারের জন্য রাজ্যে আসছেন অন্য রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী। আজ ফের প্রচারে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৩ মার্চ বাংলায় ভোট প্রচারে এসে আক্রমণ শানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ শাহ মোট চারটি জনসভা করবেন বাংলায়।

আরও পড়ুন : রাজ্য সরকার বিরোধী বিজেপির শ্রাবন্তীর পোস্টে মিমি-নুসরত-কৌশানীর লাইক!

বঙ্গ বিজেপি সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম সভাটি করবেন পুরুলিয়ার বাগমুন্ডিতে। পরের তিনটি সভা করবেন ঝারগ্রামের সাঁকরাইল, শান্তিপুর-মেচেদা-তমলুক, এবং বিষ্ণুপুরে। জনসভা গুলি শেষ করে সন্ধেবেলা বিষ্ণুপুরের একটি হোটেলে বিজেপি নেতা- সদস্যদের সঙ্গে শাহ সাংগঠনিক সভা করবেন বলে সূত্রের খবর।

Advt

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...