Tuesday, June 2, 2026

গুরুবারে মহাপ্রচার দক্ষিণে: মমতার 3 সভা, রোড-শো ও সভা অভিষেকের, কাঁথিতে কুণাল

Date:

Share post:

রাজ্যে প্রথম দফার নির্বাচন এই সপ্তাহের শেষে। প্রথম দফার নির্বাচনের জন্য বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রচার করা যাবে।ফলে ভোট প্রচারে সকাল থেকে রাত মানুষের দরবারে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। গেরুয়া শিবির যেদিন অমিত শাহ (Amit Shah)থেকে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)নামছেন সেদিন পিছিয়ে নেই শাসকদলও।

আজ, বৃহস্পতিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) দক্ষিণ 24 পরগনার তৈরি জায়গা এবং পশ্চিম মেদিনীপুরের সভা করবেন।

ভোটের কথা মাথায় রেখে হুইল চেয়ারে (Wheelchair) বসে প্রতিদিনই একাধিক সভা করছেন তৃণমূলনেত্রী। সভার ভিড় এবং তৃণমূল (Tmc) কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উদ্দীপনা শাসক দলকে যথেষ্ট আশা জোগাচ্ছে।

পাশাপাশি, এদিন জঙ্গলমহলের দুটি জায়গা বান্দোয়ান ও বাগমুন্ডি বিধানসভার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে প্রচার করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। জঙ্গলমহলে সভা আছে তাঁর। ডায়মন্ড হারবারে করবেন রোড শো।

বিজেপি (Bjp) যেদিন তাদের স্টার ‘মহাগুরু’ নন্দীগ্রামে প্রচারে নামাচ্ছেন, সেদিন কাঁথির অধিকারী গড়ে সভা রয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। সব মিলিয়ে গুরুবারে মহাপ্রচার দক্ষিণবঙ্গ জুড়ে।

 

Advt

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...