Thursday, April 23, 2026

আমার জীবনের প্রথম আন্দোলন মুক্তিযুদ্ধ, যার জন্য জেলেও যেতে হয়: মুজিব শতবর্ষে মোদি

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ষের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের(Shekh Mujibur Rahman) জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে বাংলাদেশে। আর সেই উৎসব উপলক্ষে শুক্রবার ঢাকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানেই বাংলাদেশ সরকারের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুক্তিযুদ্ধর প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি। একই সঙ্গে এটাও বলেন, তার জীবনের প্রথম আন্দোলন এই মুক্তিযুদ্ধ। যার জন্য জেলেও যেতে হয় তাঁকে।

বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যে ভারতে কী ব্যাপক প্রভাব ফেলেছিল তার উদাহরণ টেনে নিজের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনে অংশগ্রহণ করা আমার জীবনের প্রথম আন্দোলন। এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমার বয়স তখন ২০-২২ বছর। সেই সময় আমি ও আমার কয়েকজন সঙ্গী মিলে বাংলাদেশের স্বাধীনতার জন্য সত্যাগ্রহ করেছিলাম। বাংলাদেশের স্বাধীনতার সেই আন্দোলনে আমাকে গ্রেফতারও করা হয়েছিল। এবং জেলে যেতে হয়েছিল আমাকে। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার জন্য যতখানি আকুতি এখানে ছিল ঠিক ততটাই ছিল ওখানেও। পাকিস্তানি সেনারা এখানে যে জঘন্য অপরাধ করেছিল তা শিউরে ওঠার মত।’

এর পাশাপাশি সম্প্রতি ভারতের তরফে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি সম্মান দিতে পেরে আমরা গর্বিত। মুক্তিযুদ্ধের শহিদ এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানাই।’ পাশাপাশি মুজিবুর রহমান প্রসঙ্গে বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্ব ঠিক করে দিয়েছিল, বাংলাদেশকে কোনও শক্তি আটকে রাখতে পারবে না।’ এছাড়াও এদিনের ভাষণে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রশংসা করে তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রচেষ্টা সর্বজনবিধিত। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম উপলক্ষে অটল বিহারি বাজপেয়ি বলেছিলেন, ‘আমরা ইতিহাস তৈরি করতে চলেছি’, সেকথা এদিন স্মরণ করানোর প্রধানমন্ত্রী মোদি।

আরও পড়ুন:কথা রাখেননি স্বরাষ্ট্রমন্ত্রী, বিভীষণ হাঁসদার মেয়ের চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিলেন সায়ন্তিকা

তবে শুধু মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ নয় একইসঙ্গে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কেরও ৫০ বছর পালিত হচ্ছে আজ। এই প্রসঙ্গ স্মরণ করিয়ে প্রত্যেক ভারতবাসীর তরফ থেকে বাংলাদেশের প্রত্যেককে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশে একসঙ্গে এগিয়ে যাওয়া প্রয়োজন। আমরা দেখিয়েছি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। ছিটমহল হস্তান্তর তারই প্রমাণ।’ পাশাপাশি করোনা পরিস্থিতির সময় দুই দেশের বোঝাপড়া অত্যন্ত ভালো ছিল বলে জানান ভারতের প্রধানমন্ত্রী।

Advt

Related articles

কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, তীব্র বিরক্ত পরিবার

বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের গুরুতর অসুস্থতার খবর ঘিরে বুধবার সকাল থেকেই হইচই! তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, প্রিয়...

নাকা চেকিংয়ের নামে হেনস্থা! বিজেপি-কমিশনের বিরুদ্ধে রাস্তায় বসে প্রতিবাদ সাংসদ মিতালী বাগের

নাকা চেকিং এর নামে হেনস্থা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগকে। বুধবার রাতে হরিপাল চন্দ্রকোনা থেকে ভোটের প্রচারে বাড়ি...

বিহারে কর্মসংস্থান হলে ঝালমুড়িওয়ালা এরাজ্যে কেন: মোদির ঝালমুড়ি-অধ্যায়ে প্রশ্ন অভিষেকের

ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়ে ভোটের বাজারে ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদি। তবে এতে যে বাংলার উন্নয়নের ছবিটাই গোটা বিশ্বের কাছে...

ভোটের প্রস্তুতিতে জেলায় জেলায় ‘মডেল বুথ’, কড়া নজরদারিতে বৃহস্পতিবার প্রথম দফার মহারণ

রাত পোহালেই রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার মহারণ। ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা...