Monday, May 11, 2026

ঢাকায় পৌঁছল ভারতীয় উপহারের ১২ লক্ষ করোনা টিকার ডোজ

Date:

Share post:

খায়রুল আলম, (ঢাকা) : ভারত সরকারের উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ টিকার ডোজ পৌঁছেছে ঢাকায়। শুক্রবার এয়ার ইন্ডিয়ার একটি বিমানে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন বিমানবন্দরের স্বাস্থ্য অধিকারিক শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, “দুপুর পৌনে দুটো নাগাদ টিকা বহনকারী ফ্লাইট বিমানবন্দরে এসে পৌঁছয়।” স্বাস্থ্য অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা টিকা গ্রহণ করেন। এসব টিকা তেজগাঁয়ের ইপিআই ক্লোল্ড স্টোরেজে রাখা হয়েছে বলে জানিয়েছেন শাহরিয়ার সাজ্জাদ।

আরও পড়ুন-দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ, রবিবার থেকেই জারি নাইট কার্ফু

এ নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এক কোটি দুই লাখ ডোজ টিকা পেল বাংলাদেশ। অক্সফোর্ডের টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করে সরকার। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ টিকা আসার কথা রয়েছে। গত ২১ জানুয়ারি ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে যায় উপহার হিসেবে। সরকারের অর্থে কেনা টিকার প্রথম চালানে ২৫ জানুয়ারি আসে ৫০ লাখ ডোজ, সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি আসে ২০ লাখ ডোজ টিকা।

Advt

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...