Thursday, April 30, 2026

যশোরেশ্বরী কালীমন্দিরে পুজো সেরে বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন মোদির

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: বাংলাদেশ(Bangladesh) সফরের দ্বিতীয় দিনে শনিবার সাতক্ষীরার যোগেশ্বরী কালী মন্দিরে পুজো দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। পাশাপাশি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের(Sheikh Mujibur Rahman) সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:ঢাকায় পৌঁছল ভারতীয় উপহারের ১২ লক্ষ করোনা টিকার ডোজ

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে মুজিব শতবর্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ঢাকা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলে ঢাকায় শেখ হাসিনার(Sheikh Hasina) সঙ্গে বাংলাদেশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এরপর বাংলাদেশ সফরের দ্বিতীয় তথা শেষ দিনে সুন্দরবন লাগোয়া জনপদ সাতক্ষীরা যশোর কালী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফল উদ্দেশে ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দিরটিকে সাজিয়ে তোলা হয়। মন্দিরে পুজো দেওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তিনি। সেখানে বঙ্গবন্ধুর সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

Advt

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...