Monday, May 18, 2026

অস্ত্র হাতে বুথের ১০০ মিটারের মধ্যে ঘুরছে বিজেপি কর্মীরা, বিস্ফোরক টুইট শশী পাঁজার

Date:

Share post:

বুথের ১০০ মিটারের মধ্যে ধারালো অস্ত্রসহ ঘুরে বেড়াচ্ছে ২ বিজেপি কর্মী। অথচ ১০০ মিটারের মধ্যে থাকার কথা কেন্দ্রীয় বাহিনীর। তাদের তরফে বাধা দেওয়ার কোনো উদ্যোগ চোখে পড়ছে না। সম্প্রতি এমনই এক ভিডিও প্রকাশ্যে এনে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী শশী পাঁজা।

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই হচ্ছে রাজ্যে প্রথম দফার নির্বাচন। যদিও সকাল থেকে কাঁথি, পটাশপুর, ছাতনা সহ বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর পাওয়া গিয়েছে। এরই মাঝে টুইট করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা(Shashi panja)। টুইটে একটি ভিডিও তুলে ধরে নির্বাচন কমিশনের(election commission) দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। যদিও ভিডিওটি কোথাকার সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি তবে তৃণমূল নেত্রী(TMC leader)।

আরও পড়ুন:প্রলয়কে ফোনে ধরালো কে? মমতাশিবিরেই শুরু তদন্ত

শনিবার প্রথম দফার ভোট দান পর্ব শুরু হওয়ার কিছু সময় পর দুপুর বারোটা নাগাদ ভিডিও সহ একটি টুইট করতে দেখা যায় তৃণমূল নেত্রী শশী পাঁজাকে। যে ভিডিওতে দেখা যাচ্ছে দুই ব্যক্তি অস্ত্রহাতে পায়চারি করছেন বুথের ১০০ মিটারের মধ্যে। যদিও কেন্দ্রীয় বাহিনীর তরফে কোনও রকম বাধা দেওয়া হচ্ছে না তাদের। ভিডিওটি টুইট করার পাশাপাশি ক্যাপশনে শশী পাঁজা লিখেছেন, ‘প্রকাশ্যে বিজেপি কর্মীরা লাঠি ও ধারালো অস্ত্র হাতে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এরপরই তিনি প্রশ্ন তোলেন, ‘কমিশন কী করছে? যে কেন্দ্রীয় বাহিনী ভোটদাতাদের নিরাপত্তা দিচ্ছে বলে দাবি করা হচ্ছে তারা কোথায়?’

Advt

Related articles

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...