Sunday, March 22, 2026

বাইক বাহিনীসহ কোতুলপুরে রোড শো দিলীপ ঘোষের

Date:

Share post:

প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে মোটামুটি শান্তিপূর্ণভাবেই। এবার লক্ষ্য দ্বিতীয় দফা। বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৪টি জেলার ৩০টি আসনে হবে ভোটগ্রহণ। এই নির্বাচনকে নজরে রেখে ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। রবিবার বাঁকুড়া জেলার(Bankura district) কোতুলপুরে(kotulpur) রোড শো(roadshow) করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। এই রোড শোতে দিলীপ ঘোষের প্রচার গাড়ি সঙ্গেই দেখা গেল বিশাল বাইক বাহিনীকে। যদিও রোড শোতে সাধারণ মানুষের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি।

আরও পড়ুন:ভারতীয়রা বিশ্বের চোখে আলাদা সম্মান পান: মন কি বাত-এ মন্তব্য প্রধানমন্ত্রীর

রবিবার দোল পূর্ণিমার দিন সকাল ১০ টায় বাঁকুড়া জেলার কোতুলপুর থেকে শুরু হয় এই রোড শো। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রোড শোতে দিলীপ ঘোষের গাড়ির সামনে ও পিছনে ছিল বিজেপি কর্মী সমর্থকদের বাইকের ভিড়। রাস্তায় কোথাও কোথাও গাড়ি থামিয়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। তবে বিজেপির তরফ এ আয়োজন চূড়ান্ত থাকলেও সেভাবে সাধারণ মানুষের উচ্ছাস দেখা যায়নি রাস্তার দু’পাশে। দিলীপ ঘোষকে দেখতে রাস্তার মোড়ে হাতেগোনা কয়েকজন মানুষ অবশ্য চোখে পড়েছে। এরপর নির্ধারিত সূচি মেনে কোতুলপুর থেকে জয়পুর গিয়ে শেষ হয় দিলীপ ঘোষের রোড শো।

Advt

 

Related articles

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে ‘চোর’ সন্দেহে গণধোলাই

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো...

কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআরের খেসারত দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যে আরও এক BLO মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।...

IPL: ভরসা বিদেশিদের ব্যাটিং, ভোগাতে পারে পেস বোলিং, এক নজরে নাইটদের শক্তি-দুর্বলতা

দুয়ারে আইপিএল(IPL)। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। বাংলার ক্রীড়া প্রেমীদের নজরে কেকেআর (KKR)। নতুন মরশুমে...