Tuesday, June 23, 2026

‘প্রথম দফায় বাংলায় ২৬ আসনে জিতবে বিজেপি’, দাবি অমিত শাহর, পাল্টা ডেরেক

Date:

Share post:

প্রথম দফার নির্বাচনে ৩০ টি আসনের মধ্যে ২৬ টিরও বেশি আসনে জয়ী হবে বিজেপি। শনিবার প্রথম দফার নির্বাচন শেষ হওয়ার পর রবিবার দুপুরে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিজেপির(BJP) প্রাক্তন সভাপতি অমিত শাহ(Amit Shah)। তিনি আরো জানান পশ্চিমবঙ্গে ৮০ শতাংশেরও বেশি মানুষের ভোট দেওয়া বিজেপির জন্য শুভসংকেত।

শনিবার প্রথম দফার নির্বাচন ছিল পশ্চিমবঙ্গ এবং অসমে। এই দুই রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের প্রশংসা করেন অমিত শাহ পাশাপাশি বলেন, অসমে ৭৯ শতাংশের বেশি ভোট পড়েছে। এবং পশ্চিমবঙ্গে ৮১ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছে গতকাল। কোনোরকম রক্তক্ষরণ হয়নি নির্বাচনে। কারও মৃত্যু হয়নি। এমন শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। এরপরই তিনি বলেন, প্রথম দফার নির্বাচনে ৩০ টি আসনের মধ্যে ২৬ টিরও বেশি আসনে বড় ব্যবধানে জিততে চলেছে বিজেপি। বেশি সংখ্যক মানুষের ভোট দেওয়াটা বিজেপির জন্য শুভ সংকেত।

এর পাশাপাশি তৃণমূল সরকারকে তোপ দেগে অমিত শাহ বলেন, ‘বাংলায় তোষণ ও অনুপ্রবেশের রাজনীতি চরমে। রাজ্যে চলছে দুর্নীতির রাজনীতি। শাসক দল পাল্টেছে, বাংলার ভাগ্য একই রয়েছে। বাংলার যে উন্নতি সম্ভব, এই স্বপ্ন বিজেপি দেখিয়েছে। এবারের নির্বাচনে বাংলায় ২০০ পার করার লক্ষ্য পূরণ করবে বিজেপি।’

অন্যদিকে অমিত শাহের এহেন অনুমানকে ‘মাইন্ড গেম’ বলে উল্লেখ করেছে তৃণমূল। শাহের সাংবাদিক বৈঠকের পর টুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন লেখেন, ‘এই ধরনের মাইন্ড গেম বাংলায় কাজ করবে না মো-শা। আসন জয়ের এহেন অনুমানের স্টান্ট আপনারা গুজরাটের জিম খানাতে করুন। এটা বাংলা।’ পাশাপাশি তিনি আরও লেখেন, #খেলাহবে।

Advt

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...