Friday, February 6, 2026

প্রচারের ফাঁকে মুখোমুখি সেলিম-যশ, সেলিব্রিটি প্রার্থীর সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত সিপিএম কর্মীরা!

Date:

Share post:

ভোটের প্রচার করতে গিয়ে মুখোমুখি রাম-বাম প্রার্থী। একজন একজন রাজনীতিতে পোড়খাওয়া ব্যক্তিত্ব।অন্যজন রাজনীতির ময়দানে নবাগত এবং প্রথমবার বিধানসভা ভোটের প্রার্থী। প্রচারে বেরিয়ে মুখোমুখি দুই প্রতিপক্ষ শিবিরের দুই প্রার্থী। কাদা ছোঁড়াছুড়ি, দোষারোপ, রাগ-ক্লেশ সব দূর অস্ত। বরং একে-অপরকে দেখে হাসিমুখে কুশল বিনিময় করলেন।

পদ্ম শিবিরের তারকা প্রার্থী যশ দাশগুপ্ত এবং সংযুক্ত মোর্চার প্রার্থী মহম্মদ সেলিম। শনিবার প্রচারে বেরিয়ে হঠাৎ সাক্ষাৎ দুই বিরোধী শিবিরের পদপ্রার্থীর। আর সেই ভোটপ্রচারের ময়দানেই দেখা গেল বিরল দৃশ্য। বিপক্ষ শিবিরের হলেও একে অপরের প্রতি সৌজন্য দেখাতে ভুললেন না দু’জনের কেউই। নমস্কার করে মহম্মদ সেলিমের দিকে এগিয়ে যান যশ৷ হাসিমুখে প্রতি নমস্কার করেন সিপিএম নেতা সেলিমও৷ অনুজ প্রার্থীকে আশীর্বাদ দিতে কার্পণ্য করেননি সেলিম। দুই প্রার্থীর কুশল বিনিময়ে রাজনীতির উত্তাপ উবে মুহূর্তে তৈরি হয় সৌজন্যের আবহ।

চোখের সামনে দাঁড়িয়ে একজন তারকা। হাতের কাছে এমন তারকা প্রার্থীকে পেয়ে সেলফি না তুলে ছাড়লেন না সেলিমের অনুগামীরা। তাঁরা আসলে সিপিএম প্রার্থীর হয়ে প্রচারে নেমেছেন তা ভূলে গিয়েই দেদার সেলফি তোলায় মাতলেন  সিপিএম সমর্থকেরা।

আরও পড়ুন- মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে সপাটে চড় বাবুলের! প্রবল সমালোচনার মুখে টালিগঞ্জের বিজেপি প্রার্থী

Advt

spot_img

Related articles

‘৫০০ মহিলা নিখোঁজ’-এর ভুয়ো সংবাদ রটিয়ে মর্দানি ৩ সিনেমাকে হিট করার অভিযোগ দিল্লি পুলিশের

সিনেমা হিট করতে আতঙ্কের সৃষ্টি! সম্প্রতি রানি মুখোপাধ্যায়ের 'মর্দানি ৩' (Mardari 3) ছবি রিলিজ করেছে। আর তা হিট...

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে জেএমবি জঙ্গি বোমারু মিজানের ৮ বছরের কারাদণ্ড

খাগড়াগড় বিস্ফোরণ (Khagragarh Blast Case) মামলার মূল অভিযুক্ত ৮ বছরের কারাদণ্ডের সাজা শোনাল আদালত। বাংলাদেশি জেএমবি জঙ্গি জাহিদুল...

শীতের বদলে চৈত্রে কলকাতার মঞ্চে উত্তাপ্ত ছড়াবেন রহমান!

প্রায় ১৩ বছর পর অবশেষে কলকাতায় আসছেন সঙ্গীতের কিংবদন্তি এ আর রহমান (A R Rahaman)। ১ এপ্রিল তাঁর...

সুকান্তের নেত্রীও মমতা! বিজেপি সাংসদের ‘অন্তরাত্মার ডাক’: টিপ্পনি কুণালের

সংসদ অধিবেশনে মাঝেমাঝে এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা রাজনীতির চেনা উত্তাপের মাঝেও হাসির খোরাক জোগায়। এবার তেমনই...