Wednesday, June 3, 2026

রঙের উৎসবে মাতলেন প্রার্থী অশোক ভট্টাচার্য

Date:

Share post:

দলীয় রং লাল। ভোট প্রচারে বেরিয়ে লাল আবির মেখে জনসংযোগে মাতলেন শিলিগুড়ির বাম কংগ্রেস মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য। অশোক বাবু শিলিগুড়ির সদ্য-প্রাক্তন বাম বিধায়ক তথা শিলিগুড়ির পৌর প্রশাসক। রবিবার সকালে বাড়ির সামনে প্রচারে বেরিয়ে বাম কর্মি সমর্থকদের সঙ্গে আবির খেললেন সংযুক্ত মোর্চা প্রার্থী অশোক ভট্টাচার্য।
দোল উৎসব উপলক্ষে আবিরের যখন মেতেছে গোটা বাংলা, ঠিক সেদিনই দোলের উৎসবের সঙ্গে সঙ্গে জনসংযোগ সেরে নিলেন রাজ্যের দলীয় প্রার্থীরা। এদিন শিলিগুড়ির প্রার্থী অশোক ভট্টাচার্য বাড়ির সামনে প্রচারে বেরোতেই লাল আবিরে মাখিয়ে দোল উৎসব পালন করেন দলীয় কর্মী সমর্থকরা। পাড়ার খুদেরাও প্রার্থীর মুখে বিভিন্ন রং মাখিয়ে তাঁকে রাঙিয়ে দেয়। প্রচারে বেরিয়ে এদিন তিনি বলেন জনগণের আশীর্বাদ পেলেই ভোটে জিতবেন তিনি।

Advt

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...