Thursday, May 14, 2026

দিনহাটার বিজেপি নেতা আত্মহত্যাই করেছেন, কমিশনের রিপোর্ট

Date:

Share post:

দিনহাটায় (Dinhata) আত্মহত্যাই করেছেন বিজেপি নেতা (BJP Leader)। তদন্ত প্রক্রিয়া খতিয়ে দেখার পর এমমন রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনে। বিশেষ পুলিশ
পর্যবেক্ষক বিবেক দুবের রিপোর্ট অনুযায়ী, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকার (Amit Sarkar)। বিধানসভা ভোটে টিকিট না পেয়ে তিনি আরও হতাশ হয়ে পড়েন। সেই হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন। এক মহিলার সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন ওই নেতা। সেই সম্পর্কের উল্লেখও রয়েছে রিপোর্টে।
ভোটের (West Bengal Election 2021) আগে মণ্ডল সভাপতি অমিত সরকারের (Amit Sarkar) ঝুলন্ত দেহ উদ্ধারের পর তৃণমূলকে (TMC) কাঠগড়ায় তুলেছিল বিজেপি (BJP)। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলেছিল আত্মহত্যার ইঙ্গিত। এই ঘটনার তদন্তের পর কমিশনে রিপোর্ট জমা দিয়েছেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে (Vivek Dubey)। অমিত সরকারের (Amit Sarkar) স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তিনি। অমিতের স্ত্রী তৃণমূলের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি।
এই রিপোর্টের পর কার্যত তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তা আর ধোপে টেকে না।
বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের তদন্ত রিপোর্টে বলা হয়েছে, খুন নয় আত্মহত্যাই করেছেন অমিত সরকার। দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন তিনি। টিকিট না পেয়ে আরও বাড়ে। ওষুধ খাওয়া বন্ধ করে দেন অমিত সরকার। রাতে বাড়ির অদূরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার পকেটে মিলেছিল একটি সুইসাইড নোট। সেখানে এক মহিলা বিজেপি কর্মীর আচরণ নিয়েও হতাশার কথা ছিল তাতে।
গত বুধবার সকালে দিনহাটার পশু হাসপাতালে উদ্ধার হয়েছিল বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ।

Advt

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...