Wednesday, April 8, 2026

ভেস্তে গেল প্রচার! শুভেন্দুকে লক্ষ্য করে নন্দীগ্রামে বিক্ষোভ

Date:

Share post:

সোমবার ভেস্তে গেল নন্দীগ্রামের হেভিওয়েট বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ভোট প্রচার। শুভেন্দুর গাড়ি নন্দীগ্রামের আসাদতলায় পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়েন এই প্রার্থী। তাঁর গাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। তাদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে ওই দুষ্কৃতীরা। ফলে ভেস্তে যায় শুভেন্দুর এদিনে প্রচার।ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার বিকেলে নন্দীগ্রামের আদাসতলায় একটি নির্বাচনী সভা করার কথা ছিল বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। কিন্তু তাঁর গাড়ি সভা দিকে এগোতেই একটি সরু গলির মধ্যে মাঝরাস্তায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েকজন বিক্ষোভকারী। শুভেন্দুর কনভয়টিকে দু’দিক থেকেই আটকানোর চেষ্টা করে তারা। এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তাদের সঙ্গে রীতিমত ধস্তাধ্বস্তি শুরু হয়ে যায় । বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর শুভেন্দু অধিকারীর গাড়ি এবং গোটা কনভয় সেখান থেকে বের করে নিয়ে যান পুলিশ বাহিনী। বিজেপি নেতৃত্বের অভিযোগ, গোটা ঘটনার পেছনে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদেরই হাত রয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এটা স্থানীয় মানুষের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।

Advt

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...