Saturday, April 25, 2026

৪৩ লাখের গাড়ির মালিক সায়ন্তিকার ঋণের পরিমান ৪০ লক্ষ টাকা!

Date:

Share post:

রাজ্যে একুশের ভোট শুরু হয়ে গিয়েছে। ৮ দফার মধ্যে ইতিমধ্যে এক দফায় ভোট হয়ে গিয়েছে বাংলায়। একুশের নির্বাচনে বাঁকুড়া (Bankura) বিধানসভা কেন্দ্রে তৃণমূলের (TMC) হয়ে প্রতিদ্বন্দিতা করছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Bandyopadhyay)। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই একেবারে কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন তিনি। সেই তারকা প্রার্থীর মনোনয়ন পত্রের হলফনামা দেখেই এবার শোরগোল পড়েছে।

সায়ন্তিকার জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২০১৬-১৭ সালে সায়ন্তিকার আয়ের পরিমাণ ছিল ১৬ লক্ষ ৫৩ হাজার ৯৮০ টাকা। ২০১৭-১৮-তে অর্থবর্ষে ১৭ লক্ষ ৫০ হাজার ৫২০ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ৩৯ লক্ষ ৬৯ হাজার ৯০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে আয় ২২ লক্ষ ৮৫ হাজার ১৮০ টাকা। ২০২০-২১ শেষ অর্থবর্ষে নিজের আয়ের পরিমাণ ১১ লক্ষ ১৫ হাজার ৬০ টাকা দেখিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-‘ভারত মাতা’ মধ্যপ্রদেশে ওই কন্যার সঙ্গে হাজার মৃত্যুবরণ করেছেন’, বিজেপিকে কটাক্ষ সায়নীর

দাখিল করা হলফনামা অনুযায়ী, সায়ন্তিকার নিজের নামে কোনও বাড়ি, ফ্ল্যাট কিংবা জমি নেই। মোট ৮টি বেসরকারি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। যেখানে অন্যান্য তারকা প্রার্থীরা প্রায় সকলেই কোটি টাকা ‘মালিক’, সেখানে সায়ন্তিকার একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে ১ টাকা। বাকি ৪টি অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য। ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর মোট সঞ্চিত অর্থের পরিমাণ ৩৬ হাজার ৪৬৩ টাকা। তাঁর কাছে নগদ টাকা আছে ৪৩ হাজার ১২৭। ব্যাঙ্ক ব্যালান্স না থাকলেও তাঁর কাছে ৪৩ লাখ ৫৬ হাজার ৪৩৬ টাকার একটি মার্সিডিজ বেন্জ রয়েছে। ২০১৮ সালে এই গাড়িটি কেনেন তিনি। এছাড়া মোট ১ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যের সোনার গহনা রয়েছে সায়ন্তিকার। তবে মোটা টাকার ঋণের দায়ে জর্জরিত সায়ন্তিকা। সব মিলিয়ে তাঁর ঋণের পরিমাণ ৪০ লাখ ৮৭ হাজার ২৪০ টাকা!

Advt

Related articles

অনুমতি নেওয়া সভায় বিজেপির অসভ্যতা! চরম ক্ষোভে চক্রবেড়িয়ার জনসভা ছাড়লেন মমতা, প্রতিবাদে ভোট দেওয়ার আর্জি

তৃণমূল সুপ্রিমোর সভার অনুমতি ছিল। তার পরেও সভার দিকে তাক করে উচ্চস্বরে মাইক বাজায় বিজেপি। এর প্রতিবাদে সামান্য...

দ্বিতীয় দফা ভোটদান শান্তিপূর্ণ রাখতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা কমিশনের

প্রথম দফা নির্বাচনের মতই রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) নজিরবিহীন...

দমদম থেকে ভবানীপুর- দুই পদযাত্রায় মানুষের ঢল, পুরনো মেজাজে বাইকে সওয়ার জননেত্রী

নির্বাচনের আগে জনসংযোগে বাড়তি জোর তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সভার পর দুই পদযাত্রা মমতার। তাঁকে দেখতে...

কলকাতাকে হেরিটেজ বানানো নিয়ে বিজেপির মিথ্যাচার! ফাঁস করলেন মমতা

বাংলায় নির্বাচনের আগে একদিকে বিজেপির নেতাদের মিথ্যাচার। অন্যদিকে নির্বাচন কমিশনের অত্যাচার। কলকাতা শহরের ভোট যত এগিয়ে আসছে তত...